রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১:৩৫
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

সাকিব-মুস্তাফিজের আঘাতে কোণঠাসা ওয়েস্ট ইন্ডিজ

অনলাইন ডেস্ক  মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ‘বঙ্গবন্ধু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ’ সিরিজের প্রথম ওয়ানডেতে সাকিবের ৩ ও মুস্তাফিজের ২ উকেট শিকারে পাঁচ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়েছে ওয়েস্ট ইন্ডিজ।

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ। বল হাতে শুরুতেই বাংলাদেশকে সাফল্য এনে দেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান।

দলীয় দ্বিতীয় ও নিজের ব্যক্তিগত প্রথম ওভারের দ্বিতীয় বলেই ক্যারিবীয় ওপেনার সুনীল অ্যামব্রিসকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন কাটার মাস্টার।

৫ বলে এক ছক্কায় ৭ রান করেছিলেন অ্যামব্রিস। এরপর বৃষ্টির কারণে কিছুক্ষণ খেলা বন্ধ থাকে। বৃষ্টির পর আবারো বাংলাদেশ দলকে সাফল্য এনে দেন মুস্তাফিজ। দলীয় পঞ্চম ও নিজের তৃতীয় ওভারে জশুয়া দা সিলভাকে (৯) লিটনের ক্যাচ বানান ফিজ।

এদিকে, নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরে পাঁচ ওভারে ৫ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন সাকিব আল হাসান। দ্বিতীয়, চতুর্থ ও পঞ্চম ওভারে উইকেটের দেখা পান সাকিব।