শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১০:২৩
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

ভার্চুয়ালি টিকাদান কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ডেক্সরিপোর্ট  ভারতের উপহার হিসেবে পাঠানো ২০ লাখ ডোজ করোনা ভ্যাকসিন আজ বৃহস্পতিবার ঢাকায় এসে পৌঁছেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি এই টিকাদান কর্মসূচি উদ্বোধন করবেন।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) রাজধানীর জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ভার্চুয়ালি টিকাদান কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকার কুর্মিটোলা হাসপাতালে আনুষ্ঠানিকভাবে তা শুরু হবে।

তিনি আভাস দিয়ে বলেন, আগামী ৮ ফেব্রুয়ারি সারাদেশে করোনার টিকাদান কর্মসূচি শুরু হতে পারে। প্রাণঘাতী ভাইরাস নিয়ন্ত্রণে সফল হয়েছে বাংলাদেশ। টিকাদানের ক্ষেত্রেও আমরা সফল হবো।