শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৯:০৬
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

করোনার বিরুদ্ধে লড়তে ১০ নির্বাহী আদেশে বাইডেনের সই

অনলাইন ডেস্ক  প্রাণঘাতী করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়তে ১০টি পৃথক নির্বাহী আদেশে সই করেছেন সদ্য শপথ নেওয়া মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, টিকাদান কর্মসূচি আরও জোরদার করা এবং করোনার পরীক্ষার গতি আরও বাড়ানো হবে। প্রয়োজনীয় জিনিষ যেমন মাস্কের উৎপাদন বাড়াতে জরুরি আইনের প্রয়োগ করা হবে।

১০টি প্রদক্ষেপের কথা ঘোষণা করে বাইডেন বলেছেন, মহামারি পরাস্ত করতে কয়েক মাস সময় লাগবে কিন্ত সবাই এক হলে আমেরিকা এর মধ্যে দিয়ে যাবে।

যুক্তরাষ্ট্রের ৪৬ তম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের একদিন পরেই এমন পদক্ষেপ নিলেন বাইডেন।

বাইডেন ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট বিভাগকে এক মাসের মধ্যে ১০০টি কমিউনিটি টিকাকেন্দ্র স্থাপনের নির্দেশ দেওয়ার কথা জানিয়েছেন। পাশাপাশি বাইডেন প্রশাসনের পক্ষ থেকে ১০০ দিনের মধ্যে ১০ কোটি মানুষকে টিকার আওতায় নিয়ে আসার পরিকল্পনার কথা জানানো হয়েছে।