শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৯:৫৮
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

সিরাজগঞ্জের সাবেক এমপি মজিদ মণ্ডল আর নেই

ডেক্সরিপোর্ট  সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আবদুল মজিদ মণ্ডল (৭২) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন) ।

বৃহস্পতিবার রাত ১১টার দিকে শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়লে ঢাকার উত্তরার বাসা থেকে স্কোয়ার হাসপাতালে নেয়ার পথে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তিনি মন্ডল গ্রুপের চেয়ারম্যান ও এনায়েতপুর থানা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তার বড় ছেলে বর্তমান সংসদ সদস্য আবদুল মমিন মণ্ডলের এপিএস তাজ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আবদুল মজিদ মণ্ডল মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়েসহ আত্মীয়-স্বজন, রাজনৈতিক সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এছাড়া আরও শোক প্রকাশ করেছেন, জেলা-থানা আওয়ামী লীগ ও এনায়েতপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

পারিবার ও রাজনৈতিক সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানাধীন রুপনাই গ্রামের মৃত হাজী জহুরুল ইসলামের বড় ছেলে শিল্পদ্যোক্তা আলহাজ্ব আবদুল মজিদ মণ্ডল দেশের বিখ্যাত গার্মেন্ট শিল্প প্রতিষ্ঠান মন্ডল গ্রুপ প্রতিষ্ঠা করেন।

প্রতিষ্ঠার পর থেকে তিনি চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছিলেন। এছাড়া বেশ কয়েকটি শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাতা এবং সমাজ হিতৈশী ব্যক্তিত্ব হিসেবে এলাকায় যথেষ্ট সুনাম রয়েছে।

দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে নৌকা প্রতীকে বিজয়ী হন। এর আগে তিনি সিরাজগঞ্জ জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন।

এদিকে আবদুল মজিদ মণ্ডলের ইন্তেকালের খবরে তার নির্বাচনী এলাকার রাজনৈতিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনসাধারণের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

শুক্রবার বাদ জুমা রুপনাই ঈদগাহ ময়দানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন কনা হবে। তার বিদেহী আত্মার রূহের মাগফিরাত কামনার পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চেয়েছেন বড় ছেলে বর্তমান সংসদ সদস্য ও মন্ডল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবদুল মমিন মণ্ডল।