বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:২৫
শিরোনাম :
সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা

ট্রাম্পের ওপর প্রতিশোধ নেবে ইরান

অনলাইন ডেস্ক  যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।

ইরান বলেছে, ‘প্রতিশোধ অনিবার্য। সোলাইমানির হত্যাকারী ও আদেশদাতাকে অবশ্যই প্রতিশোধের মুখোমুখি হতে হবে।’

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির অফিস থেকে বৃহস্পতিবার এক টুইট বার্তায় এই হুঁশিয়ারি দেওয়া হয়। টুইট বার্তার সঙ্গে ট্রাম্পের ছবিও দেওয়া হয়েছে। ছবিতে যুদ্ধবিমানের ছায়ায় ট্রাম্পকে গলফ খেলতে দেখা যায়।

২০২০ সালে ট্রাম্পের নির্দেশে ইরাকে ড্রোন হামলা চালিয়ে হত্যা করা হয় ইরানের বিপ্লবী বাহিনীর প্রধান জেনারেল কাসেম সোলাইমানিকে। বিদেশে বিপ্লবী বাহিনীর গোপন অভিযানগুলো সোলাইমানির নির্দেশেই পরিচালিত হতো।

গত বুধবার মেয়াদ শেষে হোয়াইট হাউজ ত্যাগ করেন ডোনাল্ড ট্রাম্প। নতুন প্রেসিডেন্ট বাইডেনের অভিষেক অনুষ্ঠানে যোগ না দিয়ে তিনি সোজা চলে যান ফ্লোরিডার মার-এ-লাগো অবকাশযাপন কেন্দ্রে।

সূত্র: এএফপি