বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং, রাত ১০:৩৫
শিরোনাম :
সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা

ইরাকে মার্কিন সেনা বহরে বোমা হামলা

অনলাইন ডেস্ক  ইরাকে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটের গাড়ি বহরে শুক্রবার রাজধানী বাগদাদের পশ্চিমে আবুগ্রাইব এলাকায় বোমা হামলা চালানো হয়েছে।

রাস্তার পাশে পেতে রাখা বোমার সাহায্য হামলা ওই চালানো হয়। ব্যাবিলন প্রদেশের মহাসড়কে পেতে রাখা বোমা মার্কিন সেনাদের একটি বহরে আঘাত করেছে। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি।

বসরা এবং দিহি কার শহরকে সংযোগকারী মহাসড়কে শুক্রবার মার্কিন সেনাদের আরেকটি বহরে বোমা হামলার ঘটনা ঘটেছে।

ইরাকে মোতায়েন মার্কিন সেনাদের বহরে গত ২৪ ঘণ্টায় মোট পাঁচটি হামলা হয়েছে। বৃহস্পতিবারও ইরাকে বিদেশি সেনাদের দুটি বহরে একইভাবে হামলা হয়।

গত বছরের ৩ জানুয়ারি বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ইরানের ইসলামী বিপ্লব গার্ড বাহিনী বা আইআরজিসির কুদসের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানি এবং ইরাকের স্বেচ্ছাসেবী বাহিনীর হাশদ আশ-শাবির সেকেন্ড ইন-কমান্ড আবু মাহদি আল-মুহান্দিসকে মার্কিন বাহিনী ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র হামলা করে হত্যা করে।

এরপর থেকে ইরাকে মার্কিন বাহিনীর বিরুদ্ধে জনমত মারাত্মকভাবে ক্ষুব্ধ হয়ে উঠেছে।