রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৩:২৮
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

বাংলাদেশের নাম শুনে ৩-৪ মিনিট ধরে হাত তালি দিলেন বিদেশিরা

ডেক্সরিপোর্ট  রাশিয়ায় একটি সেমিনারে বাংলাদেশের নাম শুনে ৩-৪ মিনিট ধরে হাত তালি দিয়েছেন সেখানে আসা বিদেশিরা।

শনিবার রাতে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ‘ট্রান্সফরমিং টু এ শিপবিল্ডার্স অ্যান্ড এক্সপার্টিং কান্ট্রি: চ্যালেঞ্জ ফর বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী একথা জানিয়েছেন।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, রাশিয়ার সেন্ট পিটার্সবাগে শিপবিল্ডার্স শিল্পের একটি সেমিনারে গিয়েছিলাম। সেখানে আমি বক্তব্য রাখার সময় বাংলাদেশের নাম শুনে ৩-৪ মিনিট ধরে হাত তালি দিলেন বিদেশিরা। সেখানে তো কেউ আমাকে চেনেন না। কিন্তু বাংলাদেশের নাম শোনামাত্রই হাত তালি দিলেন। এটা শুধু শিপবিল্ডার্স ও মেরিন আর্কিটেক্টে এগিয়ে যাওয়ার ফল। বাংলাদেশ জাহাজ শিল্পে অন্য জায়গায় স্থান করে নিয়েছে।

তিনি বলেন, নৌ খাত বাঁচলে বাংলাদেশ বাঁচবে। এখন বেসরকারি খাতের উদ্যোক্তারা চাইলেই ব্যাংক ঋণ পাচ্ছেন। ব্যাংকের টাকায় ব্যবসা করতে পারছেন। এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে। শিপবিল্ডার্স শিল্পে বেসরকারি উদ্যোক্তারাও এগিয়ে আসবেন। এ খাতে যে সম্ভাবনা রয়েছে, সেটা কাজে লাগাতে হবে।

নৌ পরিবহন প্রতিমন্ত্রী বলেন, শিপইয়ার্ড এখন প্রাণ ফিরে পাচ্ছে। এখন যুদ্ধ জাহাজও দেশে তৈরি করা হচ্ছে। আমরা ছোট বেলায় নৌকায় চড়েছি। আমরা জাহাজ না বানালে কে বানাবে। মেরিন আর্কিটেক্ট আমাদের সাবজেক্ট।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার ২০৪১ সালের মধ্যে দেশকে উন্নত আয়ের দেশে উন্নীত করার রূপকল্প স্থির করে নৌপরিবহনসহ ব্যাপক ভিত্তিক উন্নয়ন কার্যক্রম গ্রহণ করেছে। সরকার ব-দ্বীপ পরিকল্পনা গ্রহণ করেছে।

নৌ পরিবহন প্রতিমন্ত্রী বলেন, দেশের ৯০ ভাগ পরিবহন হয় নৌপথে। বঙ্গবন্ধু সাড়ে তিন বছরে দেশের ভিত্তি গড়ে দিয়েছিলেন। ৭৫ পরবর্তী সরকারগুলো দেশকে উল্টোপথে পরিচালিত করে পিছিয়ে দেয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করছেন।