রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১:২৩
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

সারা দেশে পৌর নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হচ্ছে: ইসি কবিতা খানম

ডেক্সরিপোর্ট  সারা দেশে সুষ্ঠু ও গ্রহণযোগ্য পৌরসভা নির্বাচন হচ্ছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম। তিনি বলেন, একটি সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে যা প্রয়োজন পুলিশ প্রশাসন ও নির্বাচন কমিশনের কর্মকর্তারা পদক্ষেপ গ্রহণ করবেন বলে আমাকে আশ্বস্ত করেছেন।

রোববার দুপুরে নওগাঁর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নওগাঁ ও ধামইরহাট পৌরসভা নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা সভায় তিনি এসব কথা বলেন।

কবিতা খানম বলেন, ইতোমধ্যে প্রার্থীদের সঙ্গে কথা হয়েছে দুই-একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি। নির্বাচনে প্রচারণায় প্রার্থীরা আইন মেনে চলার যে একটা প্রবণতা আছে তারা সেটা মেনে চলছেন। আশা করি এখানে একটি সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ সময় জেলা প্রশাসক মো. হারুন-অর-রশীদ, পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাজিয়া সুলতানা, ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রেজাউল কবির, ১৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাদিম মাহমুদ, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলাম, নওগাঁ জেলা নির্বাচন অফিসার মাহমুদ হাসান, সদর উপজেলা নির্বাচন নির্বাহী অফিসার মির্জা ইমাম উদ্দিন, নির্বাচন কর্মকর্তা রুহুল আমিনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে নওগাঁ ও ধামইরহাট পৌরসভার মেয়র প্রার্থী ও প্রিসাইডিং অফিসারদের সঙ্গে ইসি কবিতা খানম মতবিনিময় করেন।

উল্লেখ্য, আগামী ৩০ জানুয়ারি নওগাঁ ও ধামইরহাট পৌরসভায় ব্যালট পেপারের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে।