রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১২:৩৯
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

দেশের বাজারে হোন্ডা আনলো নতুন দামে ‘নতুন লিভো’

ডেক্সরিপোর্ট  দেশের মোটর বাইকের বাজারে হোন্ডা আনলো নতুন দামে ‘নতুন লিভো’। ১১০ সিসি মডেলের মধ্যে ‘সর্বাধুনিক সুবিধা’ নিয়ে লিভো সিরিজের নতুন বাইক বাজারজাতকরণ শুরু করল বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড।

রবিবার (২৪ জানুয়ারী) বেলা ১১ টায় বরিশাল নগরীর কালীবাড়ী রোডে বাংলাদেশ মোটরস এর শো রুমে “নতুন লিভো” মোটর সাইকেলের মোড়ক উন্মোচন করেন বাংলাদেশ মোটরস এর স্বত্বাধিকারী মোঃ মনিরুজ্জামান,এরিয়া ইনচার্জ মোঃ গিয়াস উদ্দিন,সেলস ম্যানেজার মোঃ জাকির হোসেন সুজন সহ অতিথি বৃন্দ।

জানাগেছে,বাংলাদেশের গ্রাহকের চাহিদার প্রতি খেয়াল রেখে হোন্ডার আরএনডি বিভাগের পরামর্শ অনুযায়ী মুন্সিগঞ্জের সর্বাধুনিক কারখানায় প্রস্তুতকৃত লিভোর দুটি ভ্যারিয়েন্স-লিভো ড্রাম ১০৩,৯০০ টাকা এবং লিভো ডিস্ক পাওয়া যাবে ১০৮,৯০০ টাকায়।

অভিনব নকশা এবং উদ্ভাবনী সেবার মাধ্যমে গ্রাহকের আস্থা অর্জন করা হোন্ডা লিভো ২০১৭ সালের জুন মাসে বাংলাদেশের বাজারে আসার পরে মাত্র ৩৭ মাসের মধ্যেই ৫০ হাজার ইউনিট বিক্রির মাইলফলক অতিক্রম করে লিভো দেশব্যাপি ব্যাপক সারা পায়।
এরই ধারাবাহিকতায় আজ নতুন রূপে, নতুন দামে বাংলাদেশ হোন্ডা উন্মোচন করলো লিভো। স্পোর্টি লুক এবং ডিজিটাল এনালগ মিটার এর পাশাপাশি নতুন লিভোতে রয়েছে এনার্জিটিক ফ্রন্ট লুক এবং কার্ভড ফুয়েল ট্যাংক। হোন্ডা ইকো টেকনোলজি বা এইচইটি সম্বলিত ১১০ সিসি সক্ষমতার ইঞ্জিন ব্যবহারে প্রতি লিটার জ্বালানী তেলে ৭৪ কিলোমিটার পর্যন্ত মাইলেজ যাওয়া যাবে।

বাংলাদেশের রাস্তার অবস্থা অনুযায়ী হোন্ডা লিভোতে রয়েছে ১২৮৫ মিলিমিটার লম্বা হুইল বেইজ, ৫ স্টেপ এডজাস্টেবল রিয়ার সাস্পেন্সন, ক্লাস লিডিং ১৮০ মিমি উচ্চ গ্রাউন্ড ক্লিয়ারেন্স এবং একটি আপরাইট হ্যান্ডেল পজিশন যা চালক এবং সহযাত্রীর চলাচলকে আরামদায়ক করবে।

লিভোতে রয়েছে ডিস্ক ব্রেক এবং এইচইটি টায়ার প্রযুক্তি যা ব্রেকিং পারফরমেন্সকে উন্নত করে এবং চলাচলকে নিরাপদ করে। পাশাপাশি, প্রতিটি যাত্রাকে সহজ করবে সিলড চেইন, এমএফ ব্যাটারি, টিউবলেস টায়ার এবং বায়ু শুদ্ধকরণ সুবিধা। সবকিছু নিয়ে ১১০ সিসি মডেলের বাইকের মধ্যে অর্ধলাখ কাস্টমারের কাছে ‘লিভো সেরা’।

প্রাপ্যতা এবং মূল্য: লাল, নীল এবং গ্রে এই তিন রঙে জানুয়ারী মাসের মধ্যে দেশজুড়ে হোন্ডার সকল পরিবেশক এবং ডিলার শোরুমে পাওয়া যাচ্ছে লিভো। বিক্রয় পরবর্তী ২ বছর অথবা ২০,০০০ কিলোমিটার (যেটি আগে হবে) পর্যন্ত ওয়ারেন্টি এবং চারটি সেবা বিনামূল্যে পাবেন গ্রাহক। আরো জানা যাবে, bdhonda.com এ। নতুন লিভো মডেলের বৈশিষ্ট্য এবং সুবিধা নিয়ে বিষয়ভিত্তিক উপস্থাপনা করেন বাংলাদেশ হোন্ডার মার্কেটিং বিভাগের প্রধান গিয়াস উদ্দিন সজীব।