শনিবার, ১লা আগস্ট, ২০২৬ ইং, সকাল ১১:০৫
শিরোনাম :
হাফপ্যান্ট আর হুডি পরে নেতানিয়াহুর সাথে মার্কিন সিনেটরের বৈঠক চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব

করোনার টিকা রাখা হবে বেক্সিমকোর ওয়্যারহাউজে

ডেক্সরিপোর্ট  দেশে আরও ৫০ লাখ ডোজ করোনার টিকা পৌঁছেছে। আর এই টিকা রাখা হবে টঙ্গীর বেক্সিমকোর ওয়্যারহাউজে। সোমবার সকাল ১০টা ৫৮ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে টিকাবাহী এয়ার ইন্ডিয়ার বিশেষ ফ্লাইটটি।

বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন বিমানবন্দরে সাংবাদিকদের বলেন, ‘তাদের ৯টি ফ্রিজার ভ্যানে করে বিমানবন্দর থেকে টিকার বাক্সগুলো নিয়ে যাওয়া হচ্ছে টঙ্গীতে বেক্সিমকোর ওয়্যারহাউজে।’

সরকারের নির্দেশনা অনুযায়ী বিভিন্ন জেলায় পাঠানো হবে উল্লেখ করে তিনি উল্লেখ করেন, ‘প্রতিটা ব্যাচ থেকে স্যাম্পল যাবে সরকারের ড্রাগ টেস্টিং ল্যাবে, সেখানে পরীক্ষায় ৪৮ ঘণ্টা লাগবে। বিতরণের অনুমতি পেলে চার পাঁচ দিন পর সরকারের নির্দেশনা অনুযায়ী বিভিন্ন জেলায় পাঠানো হবে।’

জানা গেছে, বাংলাদেশের কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ভারতের সেরাম ইনস্টিটিউটের সঙ্গে ক্রয়চুক্তি সই করেছে। যার মাধ্যমে আগামী ৬ মাসে বাংলাদেশে আসবে ৩ কোটি ডোজ টিকা। আর তার প্রথম চালানে এ টিকা দেশে পৌঁছালো।

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত এই টিকা আনা হচ্ছে বাংলাদেশে সেরাম ইনস্টিটিউটের ‘এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর’ বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের মাধ্যমে।

এর আগে, গত ২১ জানুয়ারি ভারতের জনগণের পক্ষ থেকে ২০ লাখ টিকা বাংলাদেশের জনগণের জন্য উপহার পাঠানো হয়। এই ৭০ লাখ টিকা দেশে রাখা ও বিতরণের সব প্রস্তুতি ইতিমধ্যেই নেওয়া হয়েছে।

আগামী ২৭ ও ২৮ জানুয়ারি ঢাকায় ৪০০ থেকে ৫০০ জনের মধ্যে পরীক্ষামূলক টিকা প্রয়োগ হবে। তারপর ৮ ফেব্রুয়ারি টিকাদান শুরু হবে সারাদেশে।