শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৮:৪২
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

প্রতিদিন সবার ক্লাস থাকবে না: গণশিক্ষা প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক  ফেব্রুয়ারি মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহের মধ্যে স্কুল খোলার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেছেন, ‘ক্লাশরুম সঙ্কটের কারণে অলটারনেট ডে-তে বিভিন্ন শ্রেণির ক্লাস হবে। প্রতিদিন সবার ক্লাস থাকবে না। সামাজিক দূরত্ব রক্ষায় ক্লাসরুম সঙ্কটের কারণে মূলত এই অলটারনেট ডে-তে বিভিন্ন শ্রেণির ক্লাস হবে।’

আজ মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে এক সাক্ষাৎকারে মন্ত্রী এসব কথা বলেন।

একাধিক শিফটে শিক্ষার্থীদের ক্লাস নেওয়া হবে। তবে এক্ষেত্রে পঞ্চম শ্রেণিকে বেশি গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী।

বেসরকারি কিন্ডারগার্টেনগুলো খোলার ব্যাপারে সিদ্ধান্ত তারা নেবে, এটি মন্ত্রণালয়ের বিষয় নয় বলে জানিয়েছেন মন্ত্রী।