সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:৫৮
শিরোনাম :
সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র

ফুলবাড়ীতে বাসচাপায় চা বিক্রেতা নিহত

এজি লাভলু, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় বাসচাপায় আয়নাল হক (৩৫) নামে এক চা বিক্রেতা নিহত হয়েছেন।

আজ শনিবার (২৭ জুলাই) সকাল সাড়ে আটটার দিকে উপজেলার ব্র্যাক মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আয়নাল হক উপজেলার সদর ইউনিয়নের চন্দ্রখানা গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আয়নাল হক উপজেলা পরিষদ গেট সংলগ্ন দোকানে চা বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। তিনি প্রতিদিনের মতো শনিবার সকালে হাঁটতে বের হলে খাজা পরিবহন নামে একটি বাস ব্র্যাকের মোড়ে আয়নালকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। আহতাস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক রংপুর মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে পাঠান। এমতাবস্থায় রংপুর নেওয়ার পথে মৃত্যু হয় আয়নালের।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুয়াদ রূহানী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন মরদেহ এখনও ফুলবাড়ীতে এসে পৌঁছায়নি। খোঁজখবর নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।