রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১২:৫৪
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

সমালোচনাকারীদের আগে ভ্যাকসিন দেব: স্বাস্থ্যমন্ত্রী

ডেক্সরিপোর্ট    স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ভ্যাকসিন নিয়ে যারা বিরূপ প্রতিক্রিয়া দেন বা সমালোচনা করেন তাদের আগে ভ্যাকসিন দেব।

বুধবার বিকালে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে টিকাদান কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।  এর আগে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে বুধবার রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে টিকাদান কর্মসূচি উদ্বোধন করেন। এ সময় প্রথম পাঁচজনকে টিকাদান কার্যক্রম প্রত্যক্ষ করেন তিনি।

মন্ত্রী বলেন, অনেকে ভ্যাকসিন নিয়ে অনেক সন্দেহ করেছেন, অনেক কথা বলেছেন। বিরূপ প্রচারও অনেকে করেছেন। আমরা তাদের ভ্যাকসিন দেব। প্রধানমন্ত্রী বলেছেন, আমরা তাদেরও ভ্যাকসিন দেব। আমরা চাই তারা সুস্থ থাকুক এবং সমালোচনা করুক। এজন্য তাদের আগে ভ্যাকসিন দিয়ে তারপর আমরা নেব।

তিনি আরও বলেন, আমরা ভ্যাকসিন নেবো। সবাইকে আগে দিয়ে নিই, তারপর।  আমাদের কাছে অনেক মন্ত্রী-এমপি, উচ্চপদস্থ কর্মকর্তারা ইচ্ছা পোষণ করেছেন। আশা করছি তারা সে সময় ভ্যাকসিন নেবেন।

এদিকে টিকাদান কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীও বলেছেন, আমাদের দুর্ভাগ্য কিছু কিছু মানুষ থাকে যারা সবকিছুতেই নেতিবাচক মনোভাব পোষণ করে। তারা মানুষকে সাহায্য করে না, উল্টো ভয়ভীতি ঢুকানোর চেষ্টা। তারা ‘সবকিছু ভালো লাগে না’ রোগে ভোগে। তারা যত সমালোচনা করেছে আমরা তত দ্রুত কাজ করার অনুপ্রেরণা পেয়েছি।