সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং, বিকাল ৫:০২
শিরোনাম :
বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ

নোয়াখালীর চৌমুহনী বাজারে পিকআপ উল্টে ৪ শ্রমিক নিহত

ডেক্সরিপোর্ট:নোয়াখালীর চৌমুহনী বাজারে নির্মাণ শ্রমিকবাহী পিকআপ উল্টে চারজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ১৯ জন।

রোববার সকাল ৭টার দিকে বেগমগঞ্জ-ফেনী সড়কের করিমপুর রোড সিঙ্গার অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম জানা যায়নি। তাদের সবার বাড়ি মোংলা ও খুলনা জেলায় এবং তারা নির্মাণ শ্রমিক বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নোয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক হুমায়ুন কবীর জানান, প্রতিদিনের মতো পিকআপভ্যানে নির্মাণ শ্রমিকরা ফেনী থেকে নোয়াখালীর একটি বহু ভবনে কাজ করার জন্য যাচ্ছিলেন।

সেটিকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটি আইল্যান্ডের ওপর উঠে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই একজন এবং নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়ার পথে আরও তিন শ্রমিকের মৃত্যু হয়। এ সময় আহত হয়েছেন অন্তত ১৯ জন।

এ ঘটনার পরপরই চৌমুহনী ফায়ার সার্ভিস ও মাইজদী ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে বেগমগঞ্জ ১০ শয্যাবিশিষ্ট এবং বাকিদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে।