সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং, বিকাল ৪:০৯
শিরোনাম :
বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ

নারী ও শিশু নির্যাতনকারীদের শাস্তির দাবিতে বরিশালে এডাবের উদ্যোগে মানব বন্ধন অনুষ্ঠিত

তরিকুল ইসলাম:দেশে চলমান নারী ও শিশু নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এবং বিভিন্ন গুজব ছড়িয়ে যারা সমাজে বিশৃংখলা সৃষ্টির চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার জন্য বেসরকারী উন্নয়ন সংস্থা বরিশাল এডাব এর উদ্যোগে ২৮ জুলাই রোববার সকাল ১০ টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হলে এক মানব বন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

উক্ত মানব বন্ধনে সভাপতিত্ব করেন এডাব বরিশাল এর সভাপতি ও সেইন্ট-বাংলাদেশ এর নির্বাহী পরিচালক কাজী জাহাঙ্গীর কবির।

অনুষ্ঠান পরিচালনা করেন এডাব বরিশাল এর সেক্রেটারি হাসিনা নিলা। অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন জাহাঙ্গীর আলম, সমন্বয়কারী, এডাব।

মানব বন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন আনোয়ার জাহিদ, উপদেষ্টা অইসিডিএ, বরিশাল, শাহ শাজেদা, প্রাক্তন অধ্যক্ষ, বরিশাল বিএম কলেজ, শুভংকর চক্রবর্তি, নির্বাহী পরিচালক, ম্যাপস।

বক্তারা দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া অনাকাংখিত ঘটনার কথা উল্লেখ করেন এবং এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। বক্তারা সমাজে বিশৃংখলা সৃষ্টিকারীদের আইনের আওতায় এনে কঠিন শাস্তির আহবান জানান।