রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, ভোর ৫:২৮
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

ফেব্রুয়ারি-মার্চ পর্যবেক্ষণ করে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত

ডেক্সরিপোর্ট  চলতি বছরের ফেব্রুয়ারি ও মার্চ মাসে করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তীতে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকালে ভার্চুয়ালি এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পর তিনি এ কথা জানান।

তিনি জানান, শিক্ষার্থীদের জীবন থেকে যেন একটা বছর নষ্ট না হয়, তাই এভাবে ফল ঘোষণা করা হয়েছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অনলাইনেই ক্লাস করবে শিক্ষার্থীরা। সে ব্যাপারে সব রকমের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ফেব্রুয়ারি ও মার্চ মাসে করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করে তারপর শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি আরও বলেন, কিছু লোক থাকে, যা কিছু করতে যাবেন খুঁত ধরবেই। বিশেষজ্ঞদের সিদ্ধান্তে এভাবে ফল প্রকাশ করা হয়েছে। করোনাকালে ক্লাস শুরু করলে যদি কেউ সংক্রামিত হয় তাহলে তার দায়ভার কে নেবে।

এর আগে ডিজিটাল পদ্ধতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকাল সাড়ে ১০টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত ‘এইচএসসি ও সমমানের সকল পরীক্ষার ফল প্রকাশ ও হস্তান্তর’ অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি অংশ নিয়ে আনুষ্ঠানিকভাবে পরীক্ষার ফল প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

এ সময় পরীক্ষার ফল সকল বোর্ডের চেয়ারম্যানদের হাতে তুলে দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।