রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৮:০৯
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

প্রাথমিক বিদ্যালয়ে চালু হচ্ছে ইংরেজি ভার্সন

ডেক্সরিপোর্ট  দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে চালু হচ্ছে ইংরেজি ভার্সন।প্রতিটি জেলায় একটি করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইংরেজি ভার্সন চালু করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। এ জন্য সংশ্লিষ্ট স্কুলে দুজন আলাদা ইংরেজি শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

রোববার রাজধানীর একটি অভিজাত হোটেলে এক সেমিনার শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান প্রতিমন্ত্রী।

জাকির হোসেন বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে বাংলার পাশাপাশি ইংরেজি ভার্সন চালু করার চিন্তা রয়েছে। এটি চালু হলে প্রাথমিকের বাংলার পাশাপাশি ইংরেজি ভার্সনেও পড়ার সুযোগ পাবে শিক্ষার্থীরা।

তিনি বলেন, সরকারি স্কুলে ইংরেজি ভার্সন চালু করতে শিগগিরই পাইলটিং শুরু হবে। প্রথমে রাজধানীতে শুরু করা হবে। সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে। প্রধানমন্ত্রীর অনুমোদন পেলেই আমরা এটি শুরু করতে চাচ্ছি।

তিনি বলেন, ‘প্রাথমিক স্কুলে শিক্ষকদের মান অনেক বেড়েছে। একে কাজে লাগিয়ে আমরা শিক্ষার্থীদের ইংরেজিতে আরও দক্ষ করতে চাচ্ছি। সে জন্য এই উদ্যোগ নিতে যাচ্ছি। ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় এক হাজার প্রাথমিক শিক্ষককে ৯টি প্রাইমারি ট্রেনিং ইন্সটিটিউটের (পিটিআই) মাধ্যমে ইংরেজির বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। পর্যায়ক্রমে আরও এক লাখ ৩০ হাজার শিক্ষককে ইংরেজি ভাষার ওপর প্রশিক্ষণ দেওয়া হবে। এ বাবদ ৪৬ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলেও জানান তিনি।