নিজস্ব প্রতিবেদক : বরিশাল জেলা পারিষদ চেয়ারম্যান মো. মইদুল ইসলাম বলেছেন, মানবদরদী প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে দেশে বহুমুখী আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। যা চাকরির চেয়ে লাভ ও সম্মানজনক। শুধু চাকরির জন্য শিক্ষা নয় এবং চাকরিবিহীন জীবনও ব্যর্থ নয়।
বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে আজ রবিবার বরিশাল জেলা পরিষদের উদ্যোগে গ্রামীণ দুঃস্থ নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষে সেলাই মেশিন বিতরণকালে প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা পরিষদ চেয়ারম্যান।

এসময় তিনি আরো বলেন, আত্মকর্মস্থান নিজে নিজেই সৃষ্টি করা যায়। আত্মকর্মসংস্থান আত্মমর্যাদা, সামাজিক মর্যাদা ও স্বাধীনতা বাড়ায়। তাই আত্মকর্মসংস্থানের দিকেই ঝুঁকতে হবে। সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বরিশাল জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মানিকহার রহমান সহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
জেলা পরিষদ সূত্রে জানা গেছে, বরিশালে ১০টি উপজেলা গ্রামীণ দুঃস্থ নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষে ৬০টি সেলাই মেশিন বিতরণ করা হয়।