রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১০:৪৩
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

সাব রেজিস্ট্রার অফিসের নকলনবীশদের চাকরি স্থায়ী হচ্ছে: আইনমন্ত্রী

ডেক্সরিপোর্ট  আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সাব রেজিস্ট্রার অফিসগুলোতে কর্মরত নকলনবীশদের চাকরি শিগগিরই স্থায়ী করা হবে।

সোমবার সংসদে জাতীয় পার্টির মসিউর রহমান রাঙ্গার প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশে জেলা রেজিস্ট্রার ও সাব-রেজিস্ট্রার অফিসে কর্মরত নকলনবীশের সংখ্যা ১৬ হাজার ২৪৫ জন। তাদের চাকরি রাজস্ব খাতে ন্যস্ত করার পরিকল্পনা রয়েছে।

‘তাদের চাকরি স্থায়ীকরণের বিষয়ে আইন ও বিচার বিভাগ ইতিমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সুপারিশ পাঠিয়েছে। বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। অচিরেই বাস্তবায়িত হবে।’

ভোলা-২ আসনে আলী আজমের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান, ৫৮ কার্যদিবসে সারা দেশে অধস্তন আদালতে ভার্চুয়াল আদালতের মাধ্যমে এক লাখ ৪৭ হাজার ৩৩৯টি জামিনের আবেদন নিষ্পত্তির মাধ্যমে ৭২ হাজার ২২৯জনকে জামিন দেওয়া হয়েছে।

স্পিকার শিরীর শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।