বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ ইং, সকাল ৮:০৫
শিরোনাম :
পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি,নিম্নাঞ্চল প্লাবিত পটুয়াখালীতে হানি ট্র্যাপে ফেলে প্রতারণা, বিএনপি ও যুবলীগ নেতা গ্রেপ্তার ট্রাম্পকে লাল গালিচায় রাজকীয় অভ্যর্থনা দিল চীন শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া দায়িত্বশীল নেতৃত্বে কাউনিয়া থানায় ইতিবাচক পরিবর্তন, ওসি সনজিতের ভুমিকা প্রশংসিত! অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, বরং ভিন্নধর্মী সক্ষমতা: সমাজকল্যাণমন্ত্রী দুধ আনতে গেলে শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার হামে আক্রান্ত শিশুর পাশে দাঁড়ালেন জুবাইদা রহমান ২০০ টাকার জন্য কেড়ে নেওয়া হলো প্রাণ! শেবাচিমে অক্সিজেন খুলে নেয়ায় রোগীর মৃত্যু বিএনপি-যুবলীগ সংঘর্ষে নিহত ১, আহত ৩০

গবাদি পশু ও মাংস উৎপাদনে দেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে: মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী

ডেক্সরিপোর্ট  বর্তমানে গবাদি পশু ও মাংস উৎপাদনে দেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম। উপাধ্যক্ষ আব্দুস শহীদের প্রশ্নের জবাবে তিনি আরও জানান, সরকার ক্রমবর্ধমান চাহিদার বিপরীতে ইতোমধ্যে মাংস ও ডিম উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন করেছে। কিন্তু দুধ উৎপাদনে ৩০ শতাংশ ঘাটতি রয়েছে।

সোমবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান।

বেগম মনিরা সুলতানার প্রশ্নের জবাবে রেজাউল করিম জানান, বর্তমানে দেশে বছরে ৪৩ লাখ ৪১ হাজার টন মাছের চাহিদার বিপরীতে উৎপাদন ৪৩ লাখ ৮৪ হাজার টন।

এদিকে শিগগিরই নকলনবিশদের চাকরি সরকারীকরণ করা হবে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক।

মসিউর রহমান রাঙ্গার প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান, দেশের জেলা রেজিস্ট্রার ও সাব-রেজিস্ট্রার অফিসে কর্মরত নকলনবিশের সংখ্যা ১৬ হাজার ২৪৫ জন। তাদের চাকরি স্থায়ীকরণের বিষয়ে আইন ও বিচার বিভাগ ইতোমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সুপারিশ পাঠিয়েছে। অচিরেই ওই সিদ্ধান্ত বাস্তবায়িত হবে।