বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ ইং, সকাল ৭:১৯
শিরোনাম :
পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি,নিম্নাঞ্চল প্লাবিত পটুয়াখালীতে হানি ট্র্যাপে ফেলে প্রতারণা, বিএনপি ও যুবলীগ নেতা গ্রেপ্তার ট্রাম্পকে লাল গালিচায় রাজকীয় অভ্যর্থনা দিল চীন শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া দায়িত্বশীল নেতৃত্বে কাউনিয়া থানায় ইতিবাচক পরিবর্তন, ওসি সনজিতের ভুমিকা প্রশংসিত! অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, বরং ভিন্নধর্মী সক্ষমতা: সমাজকল্যাণমন্ত্রী দুধ আনতে গেলে শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার হামে আক্রান্ত শিশুর পাশে দাঁড়ালেন জুবাইদা রহমান ২০০ টাকার জন্য কেড়ে নেওয়া হলো প্রাণ! শেবাচিমে অক্সিজেন খুলে নেয়ায় রোগীর মৃত্যু বিএনপি-যুবলীগ সংঘর্ষে নিহত ১, আহত ৩০

মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করল যুক্তরাজ্য

অনলাইন ডেস্ক : লন্ডনে মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করল যুক্তরাজ্য সরকার। মিয়ানমারে সামরিক অভ্যুত্থান ও রাজনীতিকদের অবৈধভাবে আটকের প্রতিক্রিয়ায় দেশটির রাষ্ট্রদূতকে সোমবার তলব করে যুক্তরাজ্য। খবর বার্তা সংস্থা এএফপির।

মিয়ানমারের রাষ্ট্রদূতকে যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরে তলব করা হয়। যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর এই তথ্য নিশ্চিত করেছে।

যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র বলেন, লন্ডনে মিয়ানমারের রাষ্ট্রদূত কিউ জাওয়ার মিনকে পররাষ্ট্র দপ্তরে তলব করা হয়। যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরের এশিয়াবিষয়ক মন্ত্রী নাইজেল অ্যাডামস মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের নিন্দা জানিয়েছেন। মিয়ানমারের নেত্রী অং সান সু চিসহ দেশটির বেসামরিক নেতাদের অবৈধভাবে আটকেরও নিন্দা জানিয়েছেন তিনি।

যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে বলা হয়, মিয়ানমারে আটক বেসামরিক নেতাদের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি তাদের অবিলম্বে মুক্তি দিতে আহ্বান জানিয়েছেন নাইজেল।

এ ছাড়া মিয়ানমারের নতুন পার্লামেন্টের অধিবেশন শান্তিপূর্ণভাবে পুনরায় ডাকার আহ্বানও জানিয়েছেন নাইজেল।

লন্ডনে মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলবের আগে গতকাল যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন অভ্যুত্থানের নিন্দা জানিয়ে টুইট করেন।

টুইটে জনসন বলেন, মিয়ানমারে সু চিসহ বেসামরিক নেতাদের আটক ও সামরিক অভ্যুত্থানের ঘটনায় আমি নিন্দা জ্ঞাপন করছি। সাধারণ মানুষের ভোটাধিকারকে অবশ্যই সম্মান জানাতে হবে। বেসামরিক নেতাদের ছেড়ে দিতে হবে।