মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর)ফুলবাড়ী(কুড়িগ্রাম)প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদক নির্মূলে জেলা পুলিশের নির্দেশনায় অব্যাহত মাদকবিরোধী অভিযানে ফেন্সিডিলসহ ৩ মাদক চোরাকারবারিকে আটক করছে ফুলবাড়ী থানা পুলিশ।
সোমবার ১ফেব্রুয়ারী সন্ধ্যায় ফুলবাড়ী থানা পুলিশের এস আই সাইফুর রহমানের নেতৃত্বে উপজেলার আটিয়াবাড়ীতে অভিযান চালিয়ে পুলিশ সদস্যরা ১০ বোতল ফেন্সিডিলসহ ৩ জনকে আটক করে থানায় নিয়ে আসে।
আটককৃতরা হলেন, কুড়িগ্রাম সদর উপজেলার মুক্তারাম এলাকার আব্দুল জলিলের ছেলে জাফর হাসান (২৯) একই উপজেলার ভাঙ্গারিপাড়া এলাকার মৃত এন্তাজ আলীর ছেলে আনোয়ার হোসেন (৪০) এবং হরিকেশ এলাকার মহেন্দ্র নাথের ছেলে মিলন সরকার (২৯)।এসময় তাদের কাজ থেকে একটি মোটরসাইকেল ও ৫ টি মোবাইল ফোন সেট জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আটকের ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজীব কুমার রায় বলেন আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।ফুলবাড়ী থানায় মামলা নং -১।