বৃহস্পতিবার, ১৩ই মে, ২০২৬ ইং, রাত ১:৪৯
শিরোনাম :
পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি,নিম্নাঞ্চল প্লাবিত পটুয়াখালীতে হানি ট্র্যাপে ফেলে প্রতারণা, বিএনপি ও যুবলীগ নেতা গ্রেপ্তার ট্রাম্পকে লাল গালিচায় রাজকীয় অভ্যর্থনা দিল চীন শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া দায়িত্বশীল নেতৃত্বে কাউনিয়া থানায় ইতিবাচক পরিবর্তন, ওসি সনজিতের ভুমিকা প্রশংসিত! অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, বরং ভিন্নধর্মী সক্ষমতা: সমাজকল্যাণমন্ত্রী দুধ আনতে গেলে শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার হামে আক্রান্ত শিশুর পাশে দাঁড়ালেন জুবাইদা রহমান ২০০ টাকার জন্য কেড়ে নেওয়া হলো প্রাণ! শেবাচিমে অক্সিজেন খুলে নেয়ায় রোগীর মৃত্যু বিএনপি-যুবলীগ সংঘর্ষে নিহত ১, আহত ৩০

দেশে-বিদেশে অপপ্রচার চললেও এগিয়ে যাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

ডেক্সরিপোর্ট  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‌‌‘বর্তমান সরকারের বিরুদ্ধে দেশে-বিদেশে নানা অপপ্রচার চলছে। কিন্তু এসব অপপ্রচার বাংলাদেশের উন্নয়নে বাধাগ্রস্তকে করতে পারবে না। শক্রর মুখে ছাই দিয়ে ঠিকই এগিয়ে যাবে বাংলাদেশ।’

আজ মঙ্গলবার দুপুরে একাদশ জাতীয় সংসদের একাদশ অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী বিএনপিকে উদ্দেশ্য করে এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ‘মুজিবের বাংলায় কেউ গৃহহীন থাকবে না। ইতোমধ্যে ৭০ হাজার গৃহহীনকে ঘর দেওয়া হয়েছে। আরও এক লাখ ঘর নির্মাণের কাজ চলছে। মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এই ঘরগুলো হস্তান্তর করা হবে।’

প্রধানমন্ত্রী উল্লেখ করেন, ‘পদ্মা সেতু নিয়ে এত কথা অথচ এরকম একটি কাজ নিজস্ব অর্থায়নে করলাম। সেটার প্রশংসা তো দিতেই পারলো না। উল্টো বিএনপির নেত্রী খালেদা জিয়া বলেছিল, জোড়া তালি দিয়ে পদ্মা সেতু তৈরি করা হয়েছে।’

প্রধানমন্ত্রী প্রকাশ করেন, ‘বিএনপির কাজ সবকিছুতে দোষ খোঁজা। তারা নিজের চেহারা আয়নায় দেখেন না। যাদের নিজের গায়ে হাজারো কালির ছিটা, তারা অন্যের দোষ খুঁজে কীভাবে?