শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ ইং, বিকাল ৩:৩৪
শিরোনাম :
ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান,দুদকের অভিযোগ পরিসমাপ্তি তানযীমুল উম্মাহ মাদ্রাসায় দাখিলে শতভাগ পাস,জিপিএ-৫ পেয়েছে ২২ জন! বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ,বিচারপ্রার্থীদের মাঝে আতঙ্ক শেখ হাসিনা ও হাদি হত্যা মামলার আসামিদের ফেরত চায় বাংলাদেশ বরিশাল বোর্ডে ১৫ টি বিদ্যালয়ে শতভাগ পাস, ৫ প্রতিষ্ঠানে সবাই ফেল এসএসসিতে বরিশাল বোর্ডে পাশের হার ৬০.৩৫ শতাংশ ভীমরুলীর ভাসমান পেয়ারাবাজার দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত বিয়ের অনুষ্ঠানে মাংস কম দেওয়ায় সংঘর্ষ, আহত ৩ মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন

সৌদিতে ২০ দেশের নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা, তালিকায় নেই বাংলাদেশ

অনলাইন ডেস্ক  করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ২০টি দেশের নাগরিকদের ওপর প্রবেশে আবারও নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি আরব।

স্থানীয় সময় আজ বুধবার (৩ ফেব্রুয়ারি) রাত ৯টা থেকে এই নিষেধাজ্ঞা চালু হবে বলে জানা গেছে। তবে কূটনীতিক ও স্বাস্থ্যকর্মী এবং তাদের পরিবার এর আওতার বাইরে থাকবে।

গতকাল মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়। এতে জানানো হয়, স্বাস্থ্য কর্তৃপক্ষের সুপারিশের ভিত্তিতে এই সিদ্ধান্ত নিয়েছে সরকার।

নিষেধাজ্ঞার আওতায় যেসব রয়েছে- সংযুক্ত আরব আমিরাত, জার্মানি, যুক্তরাষ্ট্র, আর্জেন্টিনা, আয়ারল্যান্ড, ইতালি, পাকিস্তান, ব্রাজিল, পর্তুগাল, ইন্দোনেশিয়া, যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকা, সুইডেন, সুইজারল্যান্ড, ফ্রান্স, তুরস্ক, লেবানন, মিশর, ভারত এবং জাপান।

এর আগে গত ৩ জানুয়ারি সৌদি ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে নিয়ে সব ধরনের ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছিল দেশটি।