বুধবার, ১৩ই মে, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৪৬
শিরোনাম :
বিএনপি-যুবলীগ সংঘর্ষে নিহত ১, আহত ৩০ জোরপূর্বক সালিসের চেষ্টা:কাউনিয়া থানার ওসির নামে অভিযোগ দায়ের আগামী বাজেটে করের আওতায় আসছে মোটরসাইকেল বাংলাদেশের উন্নয়নে এনজিওদের ভূমিকা,গণমাধ্যমের সম্পৃক্ততা বিষয়ক মতবিনিময় সভা ইসরায়েলের আয়রন ডোম ব্যবহার করে ইরানের মিসাইল ভূপাতিত করেছে আমিরাত বরিশালে পার্টনারস ফর প্রসপারিটি প্রোগ্রামের আওতায় স্থানীয় সংগঠনের মাঝে চেক হস্তান্তর চার সপ্তাহের মধ‍্যে হামের পরিস্থিতি স্বাভাবিক হবে: বরিশালে স্বাস্থ্যমন্ত্রী শিক্ষায় বিনিয়োগ করুন, জীবন বদলে দিন গ্লোবাল অ্যাকশন সপ্তাহে আলোচনা সভা ইউরেনিয়াম দখল না করা পর্যন্ত ইরান যুদ্ধ শেষ হবে না: নেতানিয়াহু পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর মোনামি

আল জাজিরার প্রতিবেদন উদ্দেশ্যমূলক, ভিত্তিহীন ও ষড়যন্ত্রের অংশ: আমির হোসেন আমু

ডেক্সরিপোর্ট  আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন, জনবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আল জাজিরার প্রতিবেদন উদ্দেশ্যমূলক, ভিত্তিহীন ও ষড়যন্ত্রের অংশ। বৃহস্পতিবার আল জাজিরার প্রতিবেদনের তীব্র নিন্দা জানিয়ে তিনি এ কথা বলেন।

এক বিবৃতিতে আল জাজিরার এই প্রতিবেদনের তীব্র নিন্দা জানিয়ে আমির হোসেন আমু বলেন, করোনা সংকট মোকাবেলায় সরকারের সাফল্য, পদ্মাসেতুসহ মেগা প্রকল্পগুলো যখন দৃশ্যমান, উন্নয়ন অগ্রযাত্রায় বাংলাদেশকে এগিয়ে নিয়ে বঙ্গবন্ধু কন্যার মানবিক ও আদর্শিক নেতৃত্ব যখন বিশ্বব্যাপী প্রশংসিত ঠিক সেই মুহূর্তে এমন প্রতিবেদন দেশ বিরোধী ও প্রতিহিংসামূলক ষড়যন্ত্রের রাজনীতির নির্লজ্জ বহিঃপ্রকাশ।

আমির হোসেন আমু বলেন, আন্দোলন-সংগ্রামে ব্যর্থ হয়ে যারা বাঁকা পথে ক্ষমতায় যাওয়ার দু:স্বপ্ন দেখছে, এই অপপ্রচার সেই স্বাধীনতা বিরোধী অপশক্তি ও তাদের পৃষ্ঠপোষকদের ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ। বিদেশে বসে যারা দেশ বিরোধী অপপ্রচার করছে এবং উস্কানি দিচ্ছে আল জাজিরার প্রতিবেদনে, সেই অশুভ চক্রের যোগসাজশ রয়েছে উল্লেখ করে তিনি বলেন এই প্রতিবেদন বিদেশভিত্তিক আরেকটি ষড়যন্ত্র।

দেশ বিরোধী সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশবাসীকে সজাগ থাকার আহবান জানান আওয়ামী লীগের এই প্রবীণ নেতা।