রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৪:৪০
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

তিনদিনের মধ্যে কমতে পারে শৈত্যপ্রবাহ

ডেক্সরিপোর্ট  দেশের বিভিন্ন স্থানে প্রায় এক সপ্তাহ ধরে চলা শৈত্যপ্রবাহ দু-তিন দিনের মধ্যে কমতে পারে। এরপর ধীরে ধীরে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে শুরু করবে। আবহাওয়া অফিসের পূর্বাভাসে এমনটিই জানানো হয়েছে।

তবে ফেব্রুয়ারির মাঝামাঝি শীত বিদায় নিলে মাসের শেষভাগে কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে। শীত বিদায়ের আগে তৃতীয় দফা শৈত্যপ্রবাহের বিস্তার ঘটে দেশের প্রায় সব জায়গায়। এর মধ্যে দেশের উত্তরের কয়েকটি জেলায় ছিল তীব্র শীত। গত ৩১ জানুয়ারি কুড়িগ্রামে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

আবহাওয়াবিদ আবদুল হামিদ জানান, বৃহস্পতিবারও রাঙ্গামাটি, শ্রীমঙ্গল, রাজশাহী, দিনাজপুর, পঞ্চগড়, কুড়িগ্রাম, সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এ শৈত্যপ্রবাহ আরও দুয়েকদিন থাকবে। শীত শেষে মাসের শেষে দুয়েকটি জায়গায় বিচ্ছিন্ন শিলাবৃষ্টি হতে পারে।

আজ বৃহস্পতিবার কুড়িগ্রামে দেশের সর্বনিম্ন ৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।