রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৫:০৬
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

যারা সমাজে বিশৃঙ্খলার কারণ তাদের কঠোর হস্তে দমন করা হবে: বিএমপি অতিরিক্ত কমিশনার প্রলয় চিসিম

ডেক্সরিপোর্ট  বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম বলেছেন,আগের দিন শেষ, মাথা উঁচু করে ভালোর নেশায় আসক্ত করতে হবে, যাঁরা সমাজে বিশৃঙ্খলার কারণ তাদের কঠোর হস্তে দমন করা হবে।

বৃহস্পতিবার (৪ফেব্রুয়ারী) সকাল ১১টায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানা কর্তৃক “ওপেন হাউজ ডে” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


এ সময় তিনি আরও বলেন,’পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিয়ে মানবিক পুলিশিং এর ধারা অব্যাহত রাখতে মাননীয় পুলিশ কমিশনার মহোদয় এর নেতৃত্বে বরিশাল মেট্রোপলিটন এলাকায় বিট পুলিশিং, কমিউনিটি পুলিশিং, ওপেন হাউজ ডে, স্কুল ভিজিট, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে সচেতনতা মূলক বক্তব্য প্রদান করা সহ নানামুখী সেবামূলক কার্যক্রমের বিবৃতি দিয়ে বলেন, যাঁরা সমাজে বিশৃঙ্খলার কারণ তাদের কঠোর হস্তে দমন করা হবে।

তিনি বলেন, আইনলঙ্ঘন হয় এমন কোন কাজ মুখ বুঁজে পুষে রাখা চলবে না। আদালতে যাওয়ার আগে এলাকায় মুরব্বিদের নিয়ে সমাধান করা হলে বড় ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকেনা।মাদক সমাজের বিষবৃক্ষ, এই মাদক থেকে নিজেকে বিরত রাখার পাশাপাশি সমাজের সর্বস্তরের জনগণকে সচেতন করতে হবে। আইনের সাথে সাংঘর্ষিক কিশোরদের আইন মান্যকারী নাগরিক হিসেবে গড়ে তুলতে সবাইকে সোচ্চার হতে হবে। অপরাধ দানাবাঁধার আগেই তা দমনে জোড়ালো ভূমিকা রাখতে হবে। সমাজের সকল শ্রেণী-পেশার মানুষকে পুলিশের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার মাধ্যমে কাঙ্ক্ষিত সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার সম্ভব মর্মে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সভাপতির বক্তব্যে উপ-পুলিশ কমিশনার দক্ষিণ বিএমপি মোঃ মোকতার হোসেন পিপিএম সেবা বলেন, ওপেন হাউজ ডে এমন একটা সভা, যেখানে আপনাদের মনের কথা খুলে বলতে পারেন। শুধু নিজের সমস্যা প্রকাশ নয় সাথে সাথে সমাজের সর্বস্তরের অসঙ্গতি নিয়ে এখানে নির্দ্বিধায় তুলে ধরবেন। যার পরিবারে মাদক ঢুকে তাঁর পরিবার সহ পার্শ্ববর্তী এলাকা এর ক্ষতিকর প্রভাবে জিম্মি থাকে। সেক্ষেত্রে মাদক সহ সকল অশুভ কার্যকলাপের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তুলতে হবে। পুলিশকে বেশি বেশি তথ্য দিয়ে পাশে থাকতে হবে।

বিএমপি দক্ষিণ বিভাগে সদ্য যোগদানকৃত অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার দক্ষিণ বিএমপি মোঃ ফজলুল করীম বলেন,বিট অফিসার এলাকায় যাচ্ছে কিনা,নির্ভেজাল সেবা নিশ্চিত করছেন কি-না তা আমাদের এই ওপেন হাউজ ডে’তে জানাবেন।

সহকারী পুলিশ কমিশনার বন্দর থানা শারমিন সুলতানা রাখি বলেন, যে-কোন ভুক্তভোগী বিট অফিসারকে জানাবেন, পর্যায়ক্রমে শীর্ষ পর্যায়ে জানাবেন, থানায় সেবা পেতে কোন হয়রানির শিকার হলে আমাকেও জানাতে পারেন।

এ-সময় উপস্থিত ছিলেন, অফিসার ইনচার্জ বন্দর থানা মোঃ আনোয়ার হোসেন সহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ ও বন্দর থানা এলাকার সকল শ্রেণী পেশার মানুষ।