সোমবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং, রাত ২:২৫
শিরোনাম :
দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান,দুদকের অভিযোগ পরিসমাপ্তি তানযীমুল উম্মাহ মাদ্রাসায় দাখিলে শতভাগ পাস,জিপিএ-৫ পেয়েছে ২২ জন! বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ,বিচারপ্রার্থীদের মাঝে আতঙ্ক শেখ হাসিনা ও হাদি হত্যা মামলার আসামিদের ফেরত চায় বাংলাদেশ বরিশাল বোর্ডে ১৫ টি বিদ্যালয়ে শতভাগ পাস, ৫ প্রতিষ্ঠানে সবাই ফেল

কাশিমপুর কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার ও জেলার বরখাস্ত

ডেক্সরিপোর্ট  হল-মার্ক কর্মকর্তা তুষার আহমেদের দর্শনার্থীর সাক্ষাতের ঘটনায় কাশিমপুর কারাগারের জ্যেষ্ঠ জেল ‍সুপার ও জেলার বরখাস্ত হয়েছেন।

বরখাস্তরা হলেন- কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর জ্যেষ্ঠ জেল সুপার রত্না রায়, জেলার নূর মোহাম্মদ মৃধা।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পেয়ে এই পদক্ষেপ নিয়েছে। এতে জড়িত অন্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে কারা কর্তৃপক্ষকে বলা হয়েছে।

সুরক্ষা সেবা বিভাগের জ্যেষ্ঠ সচিব মো. শহিদুল্লাহ গণমাধ্যমকে বলেন, জেল সুপার ও জেলারকে ররখাস্ত করা হয়েছে।বাকিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইজিপি প্রিজনকে বলা হয়েছে।

বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত চিঠি কারা অধিদপ্তরে পাঠানো হয়েছে।

বাকিদের কি বরখাস্ত করতে বলা হয়েছে- জানতে চাইলে শহিদুল্লাহ বলেন, মন্ত্রণালয জেল সুপার ও জেলারকে বরখাস্ত করতে পারে, আর বাকিদের আইজি প্রিজন্সই করতে পারে।

বিভাগের অতিরিক্ত সচিব সৈয়দ বেলাল হোসেন সাংবাদিকদের বলেছেন, দুটি তদন্ত কমিটি যা যা সুপারিশ করেছে এবং যাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে, ঠিক তাই করা হয়েছে।

মহামারীর মধ্যে কারাবন্দিদের সঙ্গে বাইরের কারও দেখা করার সুযোগ না থাকলেও গত মাসের শুরুতে কারা কর্মকর্তাদের সহযোগিতায় তুষারের সঙ্গে এক নারীর সাক্ষাতের ভিডিও প্রকাশিত হলে তা নিয়ে বেশ আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।