বুধবার, ১৩ই মে, ২০২৬ ইং, রাত ১১:২৮
শিরোনাম :
দায়িত্বশীল নেতৃত্বে কাউনিয়া থানায় ইতিবাচক পরিবর্তন, ওসি সনজিতের ভুমিকা প্রশংসিত! অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, বরং ভিন্নধর্মী সক্ষমতা: সমাজকল্যাণমন্ত্রী দুধ আনতে গেলে শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার হামে আক্রান্ত শিশুর পাশে দাঁড়ালেন জুবাইদা রহমান ২০০ টাকার জন্য কেড়ে নেওয়া হলো প্রাণ! শেবাচিমে অক্সিজেন খুলে নেয়ায় রোগীর মৃত্যু বিএনপি-যুবলীগ সংঘর্ষে নিহত ১, আহত ৩০ জোরপূর্বক সালিসের চেষ্টা:কাউনিয়া থানার ওসির নামে অভিযোগ দায়ের আগামী বাজেটে করের আওতায় আসছে মোটরসাইকেল বাংলাদেশের উন্নয়নে এনজিওদের ভূমিকা,গণমাধ্যমের সম্পৃক্ততা বিষয়ক মতবিনিময় সভা ইসরায়েলের আয়রন ডোম ব্যবহার করে ইরানের মিসাইল ভূপাতিত করেছে আমিরাত

তৃতীয় দিনে মাঠে নামতে পারেননি সাকিব

স্পোর্টস ডেস্ক  চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনে মাঠে নামতে পারেননি সাকিব আল হাসান। দ্বিতীয় দিনের শেষ সেশনে কুঁচকির চোট মাথাচাড়া দিয়ে উঠলে তাকে মাঠে থেকে ‍উঠিয়ে নেয় বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট।

টেস্ট শুরুর আগেই সাকিবের কুঁচকির চোট নিয়ে শঙ্কা ছিল খানিকটা। দ্বিতীয় দিন বিকেলে নিজের বলে ফিল্ডিংয়ের সময় সেখানে টান লাগে আবার। পরে বোলিং চালিয়ে গেলেও অস্বস্তি অনুভব করছিলেন। দিনের খেলা শেষ হওয়ার আগেই তিনি মাঠ ছাড়েন।

শুক্রবার খেলা শুরুর পরপর বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানান, ‘সাকিবের চোট কতটা গুরুতর, এটা বোঝার জন্য স্ক্যান করানো নিয়ে আলোচনা করছি আমরা। আজকে শুক্রবার বলে লজিস্টিকাল একটু সমস্যা আছে। আমরা কথা বলে দেখছি কী করা যায়।’

টাইগারদের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছেন, ‘কুঁচকির ইনজুরির কারণে সাকিব আজ বোলিং করবে না।’

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে কুঁচকির ইনজুরিতে পড়েন সাকিব আল হাসান। যার কারণে সেদিন নিজের বোলিং কোটা শেষ না করেই মাঠ ছাড়েন ওয়ানডের সেরা অলরাউন্ডার। কয়েক দিন বিশ্রামের পর প্রথম টেস্টের আগে অনুশীলনের ফেরেন সাকিব।