বৃহস্পতিবার, ১৩ই মে, ২০২৬ ইং, ভোর ৫:০০
শিরোনাম :
পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি,নিম্নাঞ্চল প্লাবিত পটুয়াখালীতে হানি ট্র্যাপে ফেলে প্রতারণা, বিএনপি ও যুবলীগ নেতা গ্রেপ্তার ট্রাম্পকে লাল গালিচায় রাজকীয় অভ্যর্থনা দিল চীন শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া দায়িত্বশীল নেতৃত্বে কাউনিয়া থানায় ইতিবাচক পরিবর্তন, ওসি সনজিতের ভুমিকা প্রশংসিত! অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, বরং ভিন্নধর্মী সক্ষমতা: সমাজকল্যাণমন্ত্রী দুধ আনতে গেলে শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার হামে আক্রান্ত শিশুর পাশে দাঁড়ালেন জুবাইদা রহমান ২০০ টাকার জন্য কেড়ে নেওয়া হলো প্রাণ! শেবাচিমে অক্সিজেন খুলে নেয়ায় রোগীর মৃত্যু বিএনপি-যুবলীগ সংঘর্ষে নিহত ১, আহত ৩০

সমাজ থেকে মাদক নির্মুল করতে সবাইকে এগিয়ে আসতে হবে: অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম

নিজস্ব প্রতিবেদক  বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম বলেছেন,বিট পুলিশিংয়ের মাধ্যমে সমাজের ছোট খাট অনেক সমস্যা স্থানীয় ভাবে মিটে যাচ্ছে।মানুষ বিট পুলিশিংয়ের সুফল পাচ্ছে। পুলিশি সেবা পেতে থানায় আসতে সাধারন মানুষকে এখন আর দালাল ধরতে হয়না।মানুষ সরাসরি থানায় এসে নির্বঘ্নে তাদের অভিযোগ তুলে ধরতে পারে। আমরা থানাকে দালাল মুক্ত করতে পেরেছি।অপরাধ নিয়ন্ত্রনে সমাজ থেকে মাদক নির্মুল করতে সবাইকে এগিয়ে আসতে হবে।মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। মাদকের ভয়াল থাবা থেকে আমাদের যুব সমাজকে রক্ষা করতে হবে।সমাজ থেকে মাদক নির্মুলে পুলিশ কাজ করছে।কিশোর কিশোরীদের খারাপ নেশা থেকে ভালোর দিকে ফিরিয়ে আনতে অভিভাবকদের সচেতন হতে হবে।সমাজকে নিয়ে নতুন নতুন চিন্তা করতে হবে।প্রত্যকটা জিনিষের ভাল মন্দ দিক আছে।আমরা ভালোর দিকে ধাবিত হতে চাই।আমরা জনগনের পুলিশ হতে চাই।

রবিবার(৭জানুয়ারী) বেলা ১১ টায় বরিশাল কাউনিয়া থানায় অনুষ্ঠিত ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেছেন।

এ সময় তিনি আরও বলেন,পুলিশ কর্তৃক সাধারন মানুষকে হয়রানি করা আমরা আর দেখতে চাইনা।এখন আর পুলিশকে কোন বিষয়ে তদবির করতে হয়না।যে কোন সময় যে কোন বিষয়ে পুলিশকে জানালে পুলিশ তাৎক্ষনিক ব্যাবস্থা নিবে।বিট পুলিশিংয়ের মাধ্যমে আমরা সাধারন মানুষের দোড়গোড়ায় নির্ভেজাল পুলিশি সেবা পৌঁছে দিতে চাই।তাই সমাজের সকল বিষয়ে পুলিশকে তথ্যদিয়ে সহযোগিতা করুন।পুলিশ আপনাদের সেবায় বদ্ধপরিকর।


বিশেষ অতিথির বক্তব্যে উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ খাইরুল আলম বলেছেন,মুজিব বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার।আমরা এ শ্লোগানকে সামনে রেখে জনতার পুলিশ হতে কাজ করছি।কমিউনিটি পুলিশিং, বিট পুলিশিং,ওপেন হাউজ ডে এর মাধ্যমে আমরা পুলিশি সেবাকে প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে পৌঁছে দিতে চাই।সমাজের প্রতি সাধারন মানুষেরও কতিপয় দায়িত্ব কর্তব্য রয়েছে।সেই দায়িত্বকে সামনে রেখে পুলিশ জনতা সবাইকে একযোগে কাজ করতে হবে।তাহলেই সমাজ থেকে আমরা মাদক সহ সকল প্রকার অপরাধ দুর করতে পারবো।কোন কাজের প্রতি আমাদের আন্তরিকতার ঘাটতি নেই।সুতরাং পুলিশকে সমাজের সকল প্রকার তথ্যদিয়ে সহযোগিতা করুন।বিট পুলিশিংয়ের মাধ্যমে সমাজকে মাদক মুক্ত করতে কাজ করছে পুলিশ।আপনাদের নৈতিক দায়িত্ব হচ্ছে পুলিশের সাথে ঐক্যবদ্ধ ভাবে কাজ করা।

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তর রুনা লায়লা বলেছেন,আমাদের এ দেশটা আমার আপনার সবার। আমাদের সবাইকে মিলে সুন্দর ভাবে এ দেশটা গড়ে তুলতে হবে।সে লক্ষ্যে আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করুন।আমরা আপনাদের সেবায় নিয়োজিত আছি।

কাউনিয়া থানার সহকারী পুলিশ কমিশনার মাসুদ রানা বলেছেন,মাদকের বিরুদ্ধে পুলিশকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করুন।তাহলেই আমরা মাদক,ইভটিজিং মুক্ত নিরাপদ কাউনিয়া থানা গড়ে তুলতে পারবো।

কাউনিয়া থানার পুলিশ পরিদর্শক অপারেশন মোঃ লোকমান হোসেনের সঞ্চালনায় এ সময় আরও বক্তব্য রাখেন,কাউনিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আজিমুল করিম,চরবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান মাহাতাব হোসেন সুরুজ, সাবেক কাউন্সিলর নিগার সুলতানা হনুফা প্রমুখ।