বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ ইং, সকাল ৮:৩৮
শিরোনাম :
পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি,নিম্নাঞ্চল প্লাবিত পটুয়াখালীতে হানি ট্র্যাপে ফেলে প্রতারণা, বিএনপি ও যুবলীগ নেতা গ্রেপ্তার ট্রাম্পকে লাল গালিচায় রাজকীয় অভ্যর্থনা দিল চীন শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া দায়িত্বশীল নেতৃত্বে কাউনিয়া থানায় ইতিবাচক পরিবর্তন, ওসি সনজিতের ভুমিকা প্রশংসিত! অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, বরং ভিন্নধর্মী সক্ষমতা: সমাজকল্যাণমন্ত্রী দুধ আনতে গেলে শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার হামে আক্রান্ত শিশুর পাশে দাঁড়ালেন জুবাইদা রহমান ২০০ টাকার জন্য কেড়ে নেওয়া হলো প্রাণ! শেবাচিমে অক্সিজেন খুলে নেয়ায় রোগীর মৃত্যু বিএনপি-যুবলীগ সংঘর্ষে নিহত ১, আহত ৩০

মিয়ানমারে দশকের বড় বিক্ষোভ

অনলাইন ডেস্ক  মিয়ানমারে অভ্যুত্থানের বিরুদ্ধে দেশজুড়ে রাস্তায় আন্দোলনে নেমেছে দেশটির শ্রমিকেরা। তাদের দাবি, সু চিসহ আটক নেতাদের মুক্তি দিতে হবে। সেইসঙ্গে ফিরিয়ে আনতে হবে গণতন্ত্র।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, হাজারো বিক্ষোভকারী দেশটির প্রধান শহর ইয়াঙ্গন এবং মান্দালায় জড়ো হয়েছেন। এদিকে দেশটির রাজধানী নেপিডোতে জল কামান মোতায়েন করা হয়েছে।

এই বিক্ষোভকে দেশটির এক দশকের বেশি সময়ের মধ্যে সবচেয়ে বড় বিক্ষোভ বলা হচ্ছে।

মিয়ানমারে দশকের বড় বিক্ষোভ, রাস্তায় শ্রমিকেরা

বিবিসির বার্মিজের খবরে বলা হয়েছে, সোমবার সকালে নেপিডোতে হাজার হাজার মানুষ জড়ো হয়েছে। এছাড়া দেশজুড়ে বিভিন্ন শহরে উল্লেখযোগ্য মানুষ বিক্ষোভে নেমেছে।

বিক্ষোভে দেশটির শিক্ষক, আইনজীবী, ব্যাংক কর্মকর্তা এবং সরকারি চাকরিজীবীরাও অংশ নিয়েছে। প্রায় এক হাজার শিক্ষক ইয়াঙ্গনে মার্চে নেমেছে।

২৮ বছর বয়সী এক গার্মেন্টস কর্মী বলেন, আজ কাজের দিন কিন্তু আমরা কাজে যাচ্ছি না, এমনকি বেতন কাটলেও না।

প্রতিবেদনে বলা হয়েছে, নেপিডোতে পুলিশ বিক্ষোভকারীদের ওপর জলকামান নিক্ষেপ করেছে। এতে কয়েকজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। বিবিসি