শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১১:৫৭
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

কুষ্টিয়া জেলার নতুন এসপি হলেন বিএমপির ডিসি মোঃ খাইরুল আলম

নিজস্ব প্রতিবেদক  কুষ্টিয়া জেলা পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ পেয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ খাইরুল আলম। তাকে বরিশাল থেকে কুষ্টিয়ায় পদায়ন করা হয়েছে।

এই সংক্রান্ত প্রজ্ঞাপন সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা হয়েছে। এতে কুষ্টিয়ার বর্তমান পুলিশ সুপার এস এম তানভীর আরাফাতকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়।

জানা গেছে, ওই প্রজ্ঞাপনে পুলিশ সুপার (এসপি) ও একই পদমর্যাদার ১২ কর্মকর্তাকে বদলি করেছে সরকার। এর মধ্যে ৫ জেলায় নতুন এসপি নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া জেলার বাইরে ৭ পুলিশ সুপার পদমর্যাদার পদে রদবদল করা হয়েছে।

কুষ্টিয়ায় নতুন এসপি হিসেবে নিয়োগ পাওয়া মোঃ খাইরুল আলম বিএমপি পুলিশে নিজ কর্মস্থলে দক্ষতার স্বাক্ষর রেখে বেশ প্রশংসিত হয়েছেন।বিশেষ করে করোনা মহামারী কালে রাতের আঁধারে গরীব দুঃখী মানুষের দ্বারে দ্বারে ত্রান নিয়ে হাজির হয়ে নিজেকে নিয়ে যান অন্যান্য উচ্চতায়। এছাড়াও তিনি মাদক-সন্ত্রাস,চুরি ছিনতাই বন্ধ করে বিএমপি উত্তর জোনে এনেছেন স্বস্তির আবহ। এমন একজন পুলিশ কর্মকর্তা কুষ্টিয়ায় পদায়ন পাওয়ায় সুশীল সমাজ তাকে স্বাগত জানিয়েছেন।