বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ ইং, সকাল ৯:৪০
শিরোনাম :
পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি,নিম্নাঞ্চল প্লাবিত পটুয়াখালীতে হানি ট্র্যাপে ফেলে প্রতারণা, বিএনপি ও যুবলীগ নেতা গ্রেপ্তার ট্রাম্পকে লাল গালিচায় রাজকীয় অভ্যর্থনা দিল চীন শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া দায়িত্বশীল নেতৃত্বে কাউনিয়া থানায় ইতিবাচক পরিবর্তন, ওসি সনজিতের ভুমিকা প্রশংসিত! অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, বরং ভিন্নধর্মী সক্ষমতা: সমাজকল্যাণমন্ত্রী দুধ আনতে গেলে শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার হামে আক্রান্ত শিশুর পাশে দাঁড়ালেন জুবাইদা রহমান ২০০ টাকার জন্য কেড়ে নেওয়া হলো প্রাণ! শেবাচিমে অক্সিজেন খুলে নেয়ায় রোগীর মৃত্যু বিএনপি-যুবলীগ সংঘর্ষে নিহত ১, আহত ৩০

বাংলাদেশে আল জাজিরার সম্প্রচার বন্ধের নির্দেশনা চেয়ে রিট

ডেক্সরিপোর্ট  কাতারভিত্তিক টিভি চ্যানেল আল জাজিরার বাংলাদেশে সম্প্রচার বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে। সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করা হয়।

রিটে উক্ত টিভি চ্যানেলে ‘অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন’ শিরোনামে প্রচারিত প্রতিবেদনের ভিডিও ও লিঙ্ক ইউটিউবসহ সকল ধরনের সামাজিক যোগাযোগ ও অনলাইন মাধ্যম থেকে অপসারণের নির্দেশনা চাওয়া হয়েছে। রিটে ডাক ও টেলিযোগাযোগ সচিব, তথ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, বিটিআরসির চেয়ারম্যান, পুলিশের আইজিসহ সংশ্লিষ্টদেরকে বিবাদী করা হয়েছে। মঙ্গবার হাইকোর্টে এ আবেদনের উপর শুনানি হতে পারে।

পহেলা ফেব্রুয়ারি ‘অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন’ শিরোনামে একটি প্রতিবেদন আল জাজিরা টেলিভিশন চ্যানেলে প্রচারিত হয়। ঐ প্রতিবেদন প্রচারের পর থেকে সরকারের বিভিন্ন মহল থেকে ক্ষোভ প্রকাশ করা হয়। একইসঙ্গে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকেও প্রতিবাদ জানানো হয়।

প্রতিবাদ জানায় স্বরাষ্ট্র, পররাষ্ট্র ও তথ্য মন্ত্রণালয়। পুলিশের পক্ষ থেকেও বিবৃতি দিয়ে এর প্রতিবাদ জানানো হয়। এসব প্রতিবাদলিপিতে প্রতিবেদনটিকে অসত্য ও বানোয়াট হিসাবে অভিহিত করা হয়। এমতাবস্থায় আল জাজিরার সম্প্রচার বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হলো।