শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৮:৩৮
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

ঝিনাইদহে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১০

ডেক্সরিপোর্ট  ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১০ জন নিহত হয়েছেন। সংঘর্ষে ঘটনাস্থলে ৯ জন ও হাসপাতালে নেওয়ার পর আরো একজনের মৃত্যু হয়। নিহতের সংখ্যা আরও বাড়তে বলে ধারণা করা হচ্ছে।আহত হয়েছেন অন্তত ১৫ জন।

বুধবার বিকাল ৩টার দিকে উপজেলার বারোবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন শিশু, ২ জন নারী ও ৬ জন পুরুষ রয়েছেন। তাৎক্ষণিকভাবে দুর্ঘটনায় হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ জানান, বুধবার বিকাল ৩টার দিকে ঝিনাইদহগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে যশোরগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় যাত্রীবাহী বাসটি রাস্তার উপর উল্টে যায়।

যাত্রীবাহী বাস থেকে এ পর্যন্ত ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় সড়কের দুইপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। আহত প্রায় ১৫ জনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এর মধ্যে ৪/৫ জনের অবস্থা আশঙ্কাজনক। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান এই কর্মকর্তা।