শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১১:১১
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

বেসরকারি হাসপাতালে ভ্যাকসিন বিক্রি করছে সরকার

ডেক্সরিপোর্ট  স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, সরকারের কিনে আনা ভ্যাকসিন দেওয়া হবে বেসরকারি হাসপাতালেও। বেসরকারি হাসপাতালগুলো সরকার থেকে ভ্যাকসিন কিনে নেবে। এ বিষয়টি আমরা প্রসেস করছি।

বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে পরিবার পরিকল্পনা অধিদপ্তর আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা প্রধানমন্ত্রীর অনুমোদন নিয়েছি। তাদের আমরা বেশি দেব না। ওরা চাচ্ছে, তাই অল্প ভ্যাকসিন দেব। তাতে আমাদেরও লোড (ভার) কম হবে। যাদের ভালো হাসপাতাল আছে শুধু তাদেরকে এই ভ্যাকসিন দেওয়া হবে। সেগুলো আমরা অনুমোদন করে দেব। তারা শুধু ভ্যাকসিন প্রয়োগ করবে।

মন্ত্রী আরও বলেন, ভালো প্রাইভেট মেডিকেল কলেজ বলেন আর ভালো হাসপাতাল বলেন, তারাই শুধু এই ভ্যাকসিন পাবে।

জাহিদ মালেক বলেন, আমাদের তো কোটি কোটি ভ্যাকসিন দিতে হবে। এক্ষেত্রে দশ লাখ তো কিছুই না। তবে বেসরকারিভাবে দেওয়া হলেও এখনো তার মূল্য নির্ধারণ করা হয়নি।