রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং, বিকাল ৩:১৮
শিরোনাম :
পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

গুলশানে অনলাইন শপিং মেলায় ভ্যাট গোয়েন্দার অভিযান

ডেক্সরিপোর্ট  রাজধানীর গুলশানে ‘ও প্লে’ একটি রেস্টুরেন্টে অনলাইন শপিং মেলায় ভ্যাট গোয়েন্দার একটি দল অভিযান পরিচালনা করেছে। এতে ভ্যাট ফাঁকির মহোৎসব দেখতে পায় গোয়েন্দা দল। শুক্রবার দিনব্যাপী এই মেলায় ১৯টি অনলাইন বিক্রেতা অংশ নেয়।

সবগুলো স্টলের মালিকের অনলাইন বিক্রয়ের নিজস্ব ফেসবুক পেজ রয়েছে। তারা প্রত্যেকে প্রদর্শনী করে অনলাইনে পণ্য বিক্রি করে। মেলায় অংশ নেয়া ১৯টি স্টলের মধ্যে মাত্র ২টির ভ্যাট নিবন্ধন রয়েছে। তবে তারা নিয়মিত ভ্যাট ও রিটার্ন দেয় না। বাকি ১৭টির কোন ভ্যাট নিবন্ধনই নেই।

ভ্যাট আইন অনুসারে ভ্যাট নিবন্ধন না নিয়ে কোন ব্যবসা পরিচালনা করা যায় না। অনলাইন কেনাকাটায় শতকরা ৫ ভাগ ভ্যাট প্রযোজ্য এবং প্রতি মাসের হিসাব পরবর্তী মাসের ১৫ তারিখের মধ্যে ভ্যাট অফিসে রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক।