শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৯:১৫
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

জাদুমন্ত্র দিয়ে করোনা নিয়ন্ত্রণে আসেনি: স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক রিপোর্ট  স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘দেশে করোনা ভাইরাস নিয়ন্ত্রণে আনতে কোন জাদুমন্ত্র দিয়ে হয়নি, এটা ম্যাজিক নয়, এর পিছনে অনেক খাটা খাটনি করতে হয়েছে। সমালোচনা হতে পারে, যারা এ বিষয়ে জানে না তারা তো সমালোচনা করবেই।’

শনিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে মানিকগঞ্জ পৌরসভা মিলনায়তনে পৌরসভার উন্নয়নকল্পে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিষয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

মন্ত্রীর মতে, ‘করোনা নিয়ন্ত্রণে আছে বলেই দেশের কলকারখানা চলছে। লোকজন বেকার হয়নি। রেমিট্যান্স আসছে, বিদেশে যাওয়া আসা এখনো অব্যাহত আছে। ইমপোর্ট এক্সপোর্ট চলছে, খাদ্যের অভাব হয়নি।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভ্যাকসিন আনার জন্য এমন কোন রাষ্ট্র নাই, এমন কোন কোম্পানি নাই যার সাথে আমি নিজে ব্যক্তিগতভাবে কথা না বলেছি এবং যোগাযোগ না করেছি। বাংলাদেশ হলো পৃথিবীর দুইশো দেশের মধ্যে ছয় নম্বর দেশ, যে পাবলিকলি ভ্যাকসিন দিচ্ছে।’

জাহিদ মালেক বলেন, আমাদের সংক্রমণের হার টু পয়েন্ট থ্রি, টু পয়েন্ট সিক্স এর মধ্যে ভেরি করতেছে। মৃত্যুহার দেড় পার্সেন্ট, আমেরিকাতে মৃত্যুহার চার পাঁচ পার্সেন্টে ঠেকেছে। আমাদের সুস্থতার হার ৯০ পার্সেন্ট এখন, এগুলো এমনি এমনি হয় নাই। এর পেছনে শ্রম দিতে হয়েছে।