রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং, দুপুর ১:১১
শিরোনাম :
বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু ২১ মে

ডেস্ক রিপোর্ট  ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে ভর্তি পরীক্ষা ২১ মে শুরুর প্রস্তাব দিয়েছে ডিনস কমিটি।

মঙ্গলবার কমিটির এক বৈঠকে এ প্রস্তাব দেওয়া হয়।

তবে তাদের এ প্রস্তাব চূড়ান্ত নয়। আগামী বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

বৈঠক শেষে সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সাদেকা হালিম বলেন, ঢাবির ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২১ মে, ‘খ’ ইউনিটের ২২ মে, ‘গ’ ইউনিটের ২৭ মে, ‘ঘ’ ইউনিটের ২৮ মে ও ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ৫ জুন অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, ভর্তি পরীক্ষার সম্ভাব্য এ তারিখগুলো এখনও চূড়ান্ত নয়। আমরা প্রস্তাব করেছি। আগামী বৃহস্পতিবার ভর্তি কমিটির সভায় এ বিষয়ে চূড়ান্তর সিদ্ধান্ত নেওয়া হবে।