রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:৫৭
শিরোনাম :
বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা

নবম দিন পর্যন্ত করোনার টিকা নিলেন সাড়ে ১৩ লাখ

ডেক্সরিপোর্ট  দেশে গত ২৪ ঘন্টায় করোনা টিকা নিয়েছেন ২ লাখ ২৬ হাজার ৯০২ জন। এ নিয়ে টিকাদান কর্মসূচির নবমদিন পর্যন্ত মোট টিকা নিয়েছেন ১৩ লাখ ৫৯ হাজার ৬১৩ জন। এরমধ্যে পুরুষ ৯ লাখ ২৩ হাজার ৫১৬ জন এবং নারী চার লাখ ৩৬ হাজার ৯৭ জন।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতর টিকাদান বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, মঙ্গলবার ঢাকা বিভাগে টিকা নিয়েছেন ৭২ হাজার ৭৩৯ জন, ময়মনসিংহ বিভাগে ৯ হাজার ৮৭২ জন, চট্টগ্রাম বিভাগে ৪৯ হাজার জন, রাজশাহী বিভাগে ২৪ হাজার ৯২০ জন, রংপুর বিভাগে ২০ হাজার ৮১১ জন, খুলনা বিভাগে ২৫ হাজার ২৬ জন, বরিশাল বিভাগে ১২ হাজার ১৩৬ জন, আর সিলেট বিভাগে টিকা নিয়েছেন ১২ হাজার ৩৯৮ জন।

এর আগে প্রথম দিন ৩১ হাজার ১৬০ জন, দ্বিতীয় দিন ৪৬ হাজার ৫০৯ জন, তৃতীয় দিন ১ লাখ ১ হাজার ৮২ জন,

চতুর্থ দিন ১ লাখ ৫৮ হাজার ৪৫১ জন, পঞ্চম দিন ২ লাখ ৪ হাজার জন, ষষ্ঠ দিন ১ লাখ ৯৪ হাজার ৩৭১ জন, সপ্তম দিন ১ লাখ ৬৯ হাজার ৩৫৩ জন, অষ্টম দিন ২ লাখ ২৬ হাজার ৬৭৮ জন টিকা নিয়েছেন।