বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং, সকাল ১১:৩১
শিরোনাম :
বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী

দেশে করোনায় মৃত্যু ১৬, নতুন শনাক্ত ৪৪৩

ডেক্সরিপোর্ট  কোভিড-১৯ মহামারিতে দেশে প্রাণহানি কিছুটা কমতে শুরু করার পর আবারও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে ১৬ জনের মৃত্যু হয়েছে। নতুন রোগী শনাক্ত হয়েছে ৪৪৩ জন।

করোনায় আক্রান্ত ও মৃত্যুর সবশেষ পরিস্থিতি নিয়ে বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সেখানে বলা হয়,বুধবার সকাল ৮টা পর্যন্ত শনাক্ত ৪৪৩ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে পাঁচ লাখ ৪১ হাজার ৮৭৭ জনে দাঁড়িয়েছে।

আর গত একদিনে মারা যাওয়া ১৬ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা আট হাজার ৩১৪ জনে দাঁড়িয়েছে।

এ ছাড়া ৬৩৩ রোগী সুস্থ হয়ে উঠেছেন গত ২৪ ঘণ্টায়। এ নিয়ে সুস্থ রোগীর সংখ্যা বেড়ে চার লাখ ৮৯ হাজার ২৫৪ জন হয়েছে।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছর ৮ মার্চ। প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ।

গত কয়দিনে দেশে করোনায় মৃত্যুর সংখ্যা কমে আসার খবর দিচ্ছিল স্বাস্থ্য অধিদপ্তর। মঙ্গলবার ১১ জনের মৃত্যুর খবর দেয়। এর আগে গত কয়েক দিনে মৃত্যু সিঙ্গেল ডিজিটে ছিল। আজ আবার সেই সংখ্যা বেড়ে গেল।