বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:১০
শিরোনাম :
বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী

দেশে টিকা নেওয়ার সংখ্যা প্রায় ১৬ লাখ

ডেক্সরিপোর্ট  দেশে গত ২৪ ঘন্টায় করোনা টিকা নিয়েছেন ২ লাখ ২৬ হাজার ৭৫৫ জন। এ নিয়ে টিকাদান কর্মসূচির দশম দিন পর্যন্ত মোট টিকা নিয়েছেন ১৫ লাখ ৮৬ হাজার ৩৬৮ জন।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতর টিকাদান বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে প্রথম দিন ৩১ হাজার ১৬০ জন, দ্বিতীয় দিন ৪৬ হাজার ৫০৯ জন, তৃতীয় দিন ১ লাখ ১ হাজার ৮২ জন, চতুর্থ দিন ১ লাখ ৫৮ হাজার ৪৫১ জন, পঞ্চম দিন ২ লাখ ৪ হাজার জন, ষষ্ঠ দিন ১ লাখ ৯৪ হাজার ৩৭১ জন, সপ্তম দিন ১ লাখ ৬৯ হাজার ৩৫৩ জন, অষ্টম দিন ২ লাখ ২৬ হাজার ৬৭৮ জন, নবম দিন ২ লাখ ২৬ হাজার ৯০২ জন টিকা নিয়েছেন।