বৃহস্পতিবার, ৮ই জুলাই, ২০২৬ ইং, রাত ৪:০৬
শিরোনাম :
এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ

ঘোড়াশাল সার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

ডেক্সরিপোর্ট  নরসিংদীর পলাশের ঘোড়াশাল সার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুর ১২টার দিকে সার কারখানা এলাকায় এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনার জন্য ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে। তিন ঘণ্টায় আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি।

নরসিংদী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নূরুল ইসলাম বলেন, সার কারখানায় নতুন ভবনের নির্মাণের কাজ চলছে। ভবনের পাইলিং করার সময় নিচে থাকা গ্যাসের পাইপ লিকেজ হয়ে যায়। যার ফলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের পলাশের ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে।

তিনি জানান, এখন পর্যন্ত ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।আগুন কোনো স্থাপনায় ছড়ায়নি। তিতাস গ্যাসের কর্মীরা গ্যাস লাইন বিচ্ছিন্ন করার কাজ করছে। গ্যাস লাইন বিচ্ছিন্ন হয়ে গেলেই আগুন নিভে যাবে।