শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৯:৩৭
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

পরিবহন শ্রমিক গ্রেফতারের প্রতিবাদে দক্ষিনাঞ্চলের ২১ রুটে বাস চলাচল বন্ধ

ডেস্ক রিপোর্ট  বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ছাত্রদের ওপর হামলার ঘটনায় মামলায় দুই পরিবহন শ্রমিক গ্রেফতারের প্রতিবাদে এবং তাদের মুক্তির দাবিতে দক্ষিণাঞ্চলের ২১ রুটে বাস চলাচল বন্ধ করা হয়েছে।

শনিবার বেলা ১১টার দিকে বরিশাল নগরের রূপাতলী বাস টার্মিনালের সামনে সুরভী চত্বরে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন পরিবহন শ্রমিকরা।

এসময় তারা সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টিসহ টায়ার জ্বালিয়ে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে।

এতে বরিশাল থেকে দক্ষিণাঞ্চলের ২১টি রুটে যাত্রী পরিবহন বন্ধ রয়েছে বলে জানিয়েছেন রূপাতলী মিনিবাস শ্রমিক ইউনিয়নের নির্বাহী সভাপতি রফিকুল ইসলাম মানিক।

এদিকে এমন পরিস্থিতিতে দক্ষিণাঞ্চলে চলাচল যাত্রীদের ভোগান্তি চরমে। তাদের পায়ে হেঁটে বিকল্প যানে গন্তব্যে যেতে হচ্ছে বলে জানা গেছে।

বরিশাল পটুয়াখালী মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাওছার হোসেন শিপন জানান, বিশ্ববিদ্যালয়ের মামলায় আমাদের দুই শ্রমিককে গ্রেফতার করা হয়েছে। তাদের ষড়যন্ত্রমূলকভাবে গ্রেফতার করা হয়েছে। কিন্তু আমাদের কোনো লোক ছাত্রদের ওপর হামলা চালায়নি। আমরাও তাদের ওপর হামলার ঘটনার নিন্দা জানিয়েছি।

এদিকে শ্রমিক জানান, তাদের কেউ কিছু করেননি। শিক্ষার্থীদের ঝামেলা হয়েছে বিআরটিসির স্টাফদের সঙ্গে। আমাদের শ্রমিকদের যদি না ছাড়া হয় তাহলে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট চলবে।

ইতোমধ্যে বরিশালের রূপাতলী থেকে সব রুটে বাস চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।

বরিশাল কোতয়ালি মডেল থানার ওসি নুরুল ইসলাম জানান, শ্রমিকরা বিক্ষোভ করছে। এদিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও আন্দোলন করছে। আমরা উভয়পক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করছি।

এদিকে শ্রমিকরা বিক্ষোভ শুরু করার পর হঠাৎ করেই শিক্ষার্থীদের মাধ্যে উত্তেজনা দেখা দেয়। তারা হাতে লাঠিসোটা নিয়ে বিশ্ববিদ্যালয়ের মূলফটকের সামনের মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে।

শিক্ষার্থীরা জানান, শিক্ষা ও সন্ত্রাস একসঙ্গে হতে পারে না। সহপাঠীদের ওপর হামলার ঘটনায় আসামিদের নাম দিয়ে মামলা ও নামধারীদের গ্রেফতার না করা হলে আন্দোলন চলবে।