বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং, দুপুর ১:৪৬
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

জাবি উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের অবস্থান

ডেস্ক রিপোর্ট  স্থানীয়দের হামলায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হওয়ার ঘটনায় শনিবার সকালে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করেছেন তিন শতাধিক ছাত্র-ছাত্রী।

বিক্ষোভ শেষে শিক্ষার্থীরা একটি মিছিল নিয়ে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়েছেন।

শনিবার বেলা ১১টার দিকে প্রথমে জাবির কেন্দ্রীয় শহীদ মিনারে তারা জড়ো হয়ে বিক্ষোভ করেন। সেখানে তারা তিন দফা দাবিতে প্রশাসনকে আল্টিমেটাম দেন।

তাদের দাবি, শনিবার দুপুর ২টার মধ্যে আবাসিক হল খুলে দিতে হবে, ক্যাম্পাসসংলগ্ন এলাকার রাস্তায় ফটক নির্মাণ এবং আহত শিক্ষার্থীদের চিকিৎসার ব্যয় বহন করতে হবে।

উপাচার্যের বাসভবনের সামনে শিক্ষার্থীরা যুগান্তরকে বলেন, দাবি আদায় না হলে আমরা এখান থেকে সরব না। আর ২টার মধ্যে দাবি আদায় না হলে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।

এক সপ্তাহ আগের একটি ক্রিকেট ম্যাচে বাকবিতণ্ডার জের ধরে স্থানীয়দের সঙ্গে বিরোধ চলছিল জাবির কয়েকজন শিক্ষার্থীর। এই ঘটনার রেশ ধরে শুক্রবার সন্ধ্যায় স্থানীয়রা জাবি শিক্ষার্থীদের মেসে হামলা করে।

পরে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে ব্যাপক সংঘর্ষ বাধে। স্থানীয়দের হামলায় জাবির অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হন। এদের মধ্যে ১১ শিক্ষার্থী গুরুতর অবস্থায় সাভারের এনাম মেডিকেলে চিকিৎসাধীন আছেন