শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১১:০৯
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

ইরাকে আরও সাড়ে তিন হাজার সেনা পাঠাচ্ছে ন্যাটো

অনলাইন ডেস্ক  ইরাকে আরও সাড়ে তিন হাজার সেনা মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছেন ন্যাটোর সদস্য রাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রীরা।

বৃহস্পতিবার জোটের মহাসচিব জেন্স স্টলেনবার্গ এক সংবাদ সম্মেলনে বলেন, ইসলামিক স্টেট (আইএস) যাতে ফিরে না আসতে পারে, তা নিশ্চিত করতে আমরা ইরাকে ন্যাটোর প্রশিক্ষণ কর্মকাণ্ড বাড়াব।

প্রতিরক্ষা মন্ত্রীদের ভার্চুয়াল বৈঠকের দ্বিতীয় দিন ন্যাটো প্রধান জানান, ইরাকে তাদের মোতায়েনকৃত সেনাদের সংখ্যা ৫০০ থেকে বাড়িয়ে চার হাজার করা হবে।

ইরাকে এখনো জঙ্গিগোষ্ঠী আইএস সক্রিয় উল্লেখ করে তিনি জানান, ক্রমবর্ধমান হামলার কারণে ন্যাটো মিশনের ব্যাপ্তি বাড়ানোর বিষয়ে সদস্যরা সিদ্ধান্ত নিয়েছেন।

ন্যাটো মহাসচিব বলেন, ন্যাটোর প্রতিরক্ষামন্ত্রীরা আফগানিস্তানে জোটের সামরিক উপস্থিতির বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। আমরা নিশ্চিত করতে চাই যে সেখানে দীর্ঘমেয়াদি এমন রাজনৈতিক চুক্তি হয়েছে, যা আমাদের চলে আসার পথ উন্মুক্ত করবে।

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৭ সালে ক্ষমতা গ্রহণের পর থেকে ন্যাটো জোটের সদস্যদের সঙ্গে আমেরিকার দূরত্ব তৈরি হয়।

ক্ষমতা ছাড়ার আগে তড়িঘড়ি ইরাক ও আফগানিস্তান থেকে মার্কিন সেনা উল্লেখযোগ্য হারে কমিয়ে নামমাত্র রাখার সিদ্ধান্ত নেন ট্রাম্প।

কিন্তু বাইডেনের প্রশাসন ক্ষমতা নিয়ে আবারও যুক্তরাষ্ট্রকে ন্যাটো মিত্রদের সঙ্গে ভালোভাবে জড়াচ্ছে। ইরাক ও আফগানিস্তান বিষয়ক সিদ্ধান্ত দুটি সে ইঙ্গিত বহন করে।