রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং, সকাল ১০:৩২
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

ভারতে গরুর পেটে মিলল ৭১ কেজি প্লাস্টিক সুই কয়েন ও স্ক্রু

অনলাইন ডেস্ক  ভারতের ফরিদাবাদে দুর্ঘটনায় আহত একটি গরুর অস্ত্রোপচার করে সবাই অবাক হয়ে গেছেন। এটির পেটে ৭১ কেজি প্লাস্টিক ও বিভিন্ন ধরনের বর্জ্য পাওয়া গেছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

পরিবেশেবাদীরা বলছেন, দেশটিতে প্লাস্টিক বর্জ্য ও আবর্জনা কতটা মারাত্মক রূপ নিয়েছে, তা ফুটে উঠেছে এই ঘটনায়। টাইমস অব ইন্ডিয়া এমন খবর দিয়েছে।

পশুচিকিৎসকেরা সোমবার চার ঘণ্টা ধরে এই অস্ত্রোপচার করেন। গরুটির পেটে পাওয়া বর্জ্যের মধ্যে আছে, প্লাস্টিক, সুই, কয়েন, গ্লাসের টুকরো, স্ক্রু ও বিভিন্ন ধরনের পিন।

শহরে ঘাস খাওয়ার সময় এগুলো তার পেটে চলে যায় বলে ধারণা করা হচ্ছে।

ডা. আতুল মাওরিয়া বলেন, পশুটির অস্ত্রোপচার সফল হলেও এখনও আশঙ্কামুক্ত না। আগামী ১০ দিন তার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

সড়ক দুর্ঘটনায় আহত হওয়া গরুটি ফরিদাবাদের এনআইপি-৫ থেকে উদ্ধার করা হয়েছে। পরে দেবাশ্রী প্রাণী হাসাপাতালে নিয়ে যাওয়া হয়।

চিকিৎসকেরা দেখতে পান, গরুটি নিজের পেটেই ক্রমাগত লাথি মারছে। এতে তাদের মনে হল, দুর্ঘটনায় আহত হওয়া ছাড়াও এটির শরীরে আলাদা যন্ত্রণা আছে।