বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, সকাল ১০:৪৬
শিরোনাম :
বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা সোহাগ হাওলাদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল

সমুদ্রে ভাসমান রোহিঙ্গাদের নিয়ে ভুল প্রতিবেদন করেছে বিবিসি

ডেস্ক রিপোর্ট  বাংলাদেশের সমুদ্রসীমায় ভাসমান অবস্থায় একদল রোহিঙ্গা অবস্থান করছে এবং তাদেরকে উদ্ধারের জন্য জাতিসংঘ আহ্বান জানিয়েছে। গত ২৩ ফেব্রুয়ারি বিবিসির এমন প্রতিবেদনের তথ্যগত ভুলের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছে বাংলাদেশ।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এই তথ্য সঠিক নয়, ভুল। ভাসমান রোহিঙ্গারা বাংলাদেশ থেকে অনেক দূরে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, জাহাজটি বর্তমানে যে অবস্থানে রয়েছে, সেটি বাংলাদেশ থেকে এক হাজার ৭০০ কিলোমিটার, মিয়ানমার থেকে ৪৯২ কিলোমিটার, থাইল্যান্ড থেকে ৩৬৩ কিলোমিটার, ইন্দোনেশিয়া থেকে ২৮১ কিলোমিটার ও ভারতের থেকে ১৪৭ কিলোমিটার দূরে। এটি পরিষ্কার যে, জাহাজটির অবস্থান বাংলাদেশ থেকে অনেক দূরে এবং অন্যান্য দেশগুলো জাহাজটির অনেক কাছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, জাতিসংঘের সংবাদ বিজ্ঞপ্তিতে পরিষ্কার করে বলা ছিল যে, জাহাজে রোহিঙ্গারা আছে সেটি আন্দামান সমুদ্রে। ওই সমুদ্র বঙ্গোপসাগরের দক্ষিণ-পূর্বে, মিয়ানমারের দক্ষিণে, থাইল্যান্ডের পশ্চিমে এবং ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের পূর্বে অবস্থিত।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যে দেশের সমুদ্রসীমায় এ ধরনের জাহাজ ভাসমানভাবে অবস্থান করবে, সেটি উদ্ধার করার দায়িত্ব ওই দেশের। ওই দেশগুলোর উচিত তাদের যে আন্তর্জাতিক দায়বদ্ধতা আছে, সেটি যেন তারা পূরণ করে। বাংলাদেশ তার আন্তর্জাতিক দায়দ্ধতার প্রতি পূর্ণ শ্রদ্ধাশীল।