রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং, বিকাল ৫:০৫
শিরোনাম :
আগৈলঝাড়া থানায় হামলাঃ দুই সাংবাদিককে আসামী করায় জাতীয় সাংবাদিক সংস্থার উদ্বেগ সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্

টিকা নিলেন রওশন এরশাদ

ডেস্ক রিপোর্ট  সংসদ সচিবালয়ের মেডিকেল সেন্টারে করোনাভাইরাসের টিকা নিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ ।

এক প্রেস রিলিসে জানা যায়, বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সংসদ সচিবালয় ক্লিনিকের টিকা দান কেন্দ্রে গিয়ে করোনাভাইরাসের টিকা নেন জাতীয় পার্টির ‘প্রধান পৃষ্ঠপোষক’ রওশন।

টিকা গ্রহণকালে বিরোধীদলীয় নেতা বলেন, ভ্যাকসিনটি সম্পূর্ণ নিরাপদ। মানুষের জীবন রক্ষার্থে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। সকলের এই ভ্যাকসিন গ্রহণ করা জরুরি।

গত ৭ ফেব্রুয়ারি সারা দেশে গণ টিকাদান শুরুর দিন থেকেই সংসদে এই টিকাদান কেন্দ্রে টিকা দেওয়া হচ্ছে। ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাসের টিকা দেওয়া হচ্ছে বাংলাদেশে। সবাইকে এ টিকার দুটি ডোজ নিতে হবে।