শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং, রাত ১০:৫৪
শিরোনাম :
নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী অসহায় হেলেনার পাশে ইউএনও ফরিদা, উপহার পেলেন রেইনকোট-মোবাইল-খাবার অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বরিশালের নবাগত ডিআইজি র‍্যাব বিলুপ্তি করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন

মিয়ানমারে অভ্যুত্থানবিরোধী মিছিলে পুলিশের গুলি, নিহত বেড়ে ১৮

অনলাইন ডেস্ক  মিয়ানমারে অভ্যুত্থানবিরোধী মিছিলে পুলিশের গুলিতে নিহতের সংখ্যা বেড়ে আঠার জনে দাঁড়িয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, কয়েক সপ্তাহ ধরে চলা এই আন্দোলনে সবচেয়ে রক্তাক্ত দিন ছিল রবিবার। এদিন পুলিশের গুলিতে মিয়ানমারে বেশ কয়েকজন আহতও হয়েছেন।

গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারের নির্বাচিত নেত্রী অং সাং সুচি এবং তার দলের বেশ কয়েকজনকে গ্রেফতার করে দেশটির সেনাবাহিনী। পরে দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়। এর প্রতিবাদে মিয়ানমারে শুরু হয় অভ্যুত্থানবিরোধী মিছিল।

মিয়ানমারের ক্যাথলিক কার্ডিনাল চার্লস মাং বো একটি টুইট বার্তায় বলেন, মিয়ানমার একটি রণক্ষেত্রে পরিণত হয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয় যে, রবিবার সকাল থেকেই পুলিশ সদস্যরা মিয়ানমারের রাজধানী ইয়াঙ্গুনে ফাঁকা গুলি ছোড়ে । এছাড়া আন্দোলনকারীদের দমাতে স্টান গ্রেনেড, টিয়ার গ্যাসও ব্যবহার করা হয়।

মিয়ানমারের রাজনীতিবিদ কিউ মিন এইচটিকে জানান, দেশটির দক্ষিণে অবস্থিত দাউই শহরে পুলিশের গুলিতে তিন জন নিহত হয়েছেন । এছাড়া আহত হয়েছেন বেশ কয়েছেন।

এছাড়া মিয়ানমারের সংবাদমাধ্যম মিয়ানমার নাও-এর প্রতিবেদনে বলা হয়, মান্ডলে শহরেও পুলিশের গুলিতে দুই আন্দোলনকারী নিহত হয়েছে। এ নিয়ে জানতে চাইলে মিয়ানমার পুলিশের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।