বুধবার, ১লা জুলাই, ২০২৬ ইং, সকাল ৮:৪৩
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

কুষ্টিয়ায় পুলিশ মেমোরিয়াল ডে উদযাপন

নিজস্ব প্রতিবেদক  মুজিব বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার এই প্রত্যয়ে কুষ্টিয়া কুষ্টিয়া জেলা পুলিশের উদ্যোগে পুলিশ মেমোরিয়াল ডে উদযাপন করা হয়েছে।

সোমবার (১মার্চ’) কুষ্টিয়া জেলা পুলিশ লাইন্সে জেলা পুলিশের আয়োজনে কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের স্মরণে পালিত হলো “পুলিশ মেমোরিয়াল ডে” ২০২১ উদযাপন ও তাঁদের অবদানকে স্মরণীয় করে রাখার জন্য তাদের স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন কুষ্টিয়া জেলা পুলিশ সুপার মোঃ খাইরুল আলম ও নিহতদের পরিবারের সদস্যগণ। শ্রদ্ধা নিবেদন শেষে নিহত পুলিশ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয় এবং বর্ণাঢ্য র‍্যালি শহর প্রদক্ষিন শেষে পুলিশ লাইন্স সম্মেলন কক্ষে নিহতদের স্বজনদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ খাইরুল আলম।আলোচনা শেষে নিহতদের স্বজনদের মাঝে উপহার সামগ্রী তুলে দেন প্রধান অতিথি।

এ সময় আরো উপস্থিত ছিলেন,পুলিশ সুপার, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, কুষ্টিয়া, ড. এস এম ফরহাদ হোসেন, পুলিশ সুপার, পিবিআই মোঃ শহীদ আবু সরোয়ার,পুলিশ সুপার, সিআইডি,সৈয়দ আবু সায়েম বিপিএম(সেবা) সহ জেলা পুলিশের ঊর্ধতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।